সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 15
মোট ভিজিটর 521

পুজোর পর খারাপ খবর! নভেম্বরে নাও ঢুকতে পারে লক্ষ লক্ষ মহিলার অন্নপূর্ণা যোজনা!

0
F

পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী প্রকল্প অন্নপূর্ণা যোজনা । ইতিমধ্যেই এই প্রকল্পের পঞ্চম কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে জমা পড়েছে। পুজোর আগেই আর্থিক সহায়তা পেয়েছেন মহিলারা। জুন মাসে শুরু হয়েছিল এই প্রকল্প। তারপর একাধিক ধাপে যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য মহিলাদের দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। তবে নভেম্বরের আগে সামান্য কয়েকটি কাজ না করলেই আপনি বাদ পড়তে পারেন এই প্রকল্প থেকে।

অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতিমাসে ৩০০০ টাকা করে সরাসরি ডিবিটির মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে বারবার এই প্রকল্পে ভেরিফিকেশন করা হয়। এমনকি প্রাথমিক আবেদন খতিয়ে থেকে লক্ষ লক্ষ মহিলার নাম বাতিল করে দেওয়া হয়। প্রকৃত উপভোক্তাদের কাছেই এই প্রকল্পের অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার।

চালু হয়েছে সবে পাঁচ মাস। তবে এর মধ্যেই রাজ্যের দেড় কোটির বেশি মহিলার কাছে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পৌঁছে গিয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, এতদিন এই প্রকল্পের টাকা পেয়ে থাকলেও নভেম্বর থেকে অনেকের ৩ হাজার টাকা বন্ধ হতে পারে। কাদের সুবিধা বন্ধ হতে পারে, কেন বন্ধ হতে পারে, সেই নিয়ে সামনে এসেছে বড় আপডেট।

ক্ষমতায় আসার পরই রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু করে দিয়েছে বিজেপি সরকার। এই প্রকল্পে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মহিলারা। ইতিমধ্যেই ১ কোটি ৫৯ লক্ষের বেশি মহিলা টাকা পেয়ে গিয়েছেন। এখনও অনেকের অ্যাপ্লিকেশন ভ্যারিফিকেশন পর্যায়ে রয়েছে। তাঁরাও যোগ্য হলে টাকা পেয়ে যাবেন বলে ইতিমধ্যেই জানিয়েছে সরকার। তবে এত ভাল খবরের মাঝেও একটু আশঙ্কার কথাও শোনাই। আসলে অন্নপূর্ণা যোজনায় এতদিন টাকা পেয়ে থাকলেও নভেম্বরে অনেকে ৩ হাজার টাকা পাবেন না। সরকারি ভেরিফিকশনে অযোগ্য প্রমাণিত হলেই আর টাকা ঢুকবে না অ্যাকাউন্টে।

রাজ্য সরকার বারবার জানিয়েছে, কোনও অযোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনা পাবেন না। শুধুমাত্র যোগ্য মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। সেই অনুযায়ী রাজ্যের তরফে ফের ঝাড়াই-বাছাই শুরু হয়েছে বলে খবর। সেক্ষেত্রে সরকারি ভেরিফিকেশনে যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন, তাঁদের প্রকল্পের সুবিধা বন্ধ হতে পারে।

জানা গিয়েছে, মূলত চারটি কারণে নভেম্বর থেকে অন্নপূর্ণা যোজনা নাও পেতে পারেন বহু মহিলা। এর মধ্যে অন্যতম অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া। রাজ্যের তরফে আগেই জানানো হয়েছে, অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না। সেক্ষেত্রে যেসব মহিলা অন্য ভাতা পান, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।

পাশাপাশি সরকারি বা আধাসরকারি স্থায়ী চাকরিজীবী হলেও অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নন। একইরকমভাবে পেনশনভোগীরাও আগামী মাস থেকে টাকা নাও পেতে পারেন।

এছাড়া যেসব মহিলার পারিবারিক বার্ষিক আয় ১২ লক্ষ টাকা বা তার বেশি, সেদিকে নজর দিচ্ছে রাজ্য সরকার। সেই সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকা অ্যাকাউন্টগুলিতেও নভেম্বরে টাকা না ঢুকতে পারে বলে খবর।

অন্নপূর্ণা যোজনা নিয়ে শুরু থেকেই ব্যাপক কড়াকড়ি করছে রাজ্য। উপভোক্তা তালিকায় যাতে কোনও অযোগ্য না থাকে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। সেই লক্ষ্যে ফের ঝাড়াই-বাছাই শুরু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সরকারি ভেরিফিকেশনে অযোগ্য প্রমাণিত হলে নভেম্বর থেকে প্রকল্পের সুবিধা বন্ধ হতে পারে।

আসলে সরকার আগেই জানিয়েছিল, অন্য কোনও সরকারি ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। আর এই বিষয়টাই আবার খতিয়ে দেখছে সরকার। তাঁরা এমন সব মহিলাদের অন্নপূর্ণার তালিকা থেকে বাদ দিতে চাইছে, যাঁরা অন্য ভাতা পান। তাই এই বিষয়টা সবার প্রথমে মাথায় ঢুকিয়ে নিন।

এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, যারা বিধবা ভাতা প্রকল্পের সুবিধা নিয়েছিলেন, তারা অন্নপূর্ণা যোজনা পাবেন না। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধবা ভাতা থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই যারা এখনও পর্যন্ত দুটি ভাতা একসঙ্গে নিচ্ছেন, তারা নভেম্বর মাস থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed