সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 14
মোট ভিজিটর 520

সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক! শিয়ালদহ ডিভিশনে শনি-রবি মিলিয়ে সাত ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

0
FF

শিয়ালদা ডিভিশনে শনিবার রাত থেকে ব্যাহত একাধিক লোকাল ট্রেন। সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক! সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে ট্রেনযাত্রীদের ভোগান্তি বাড়তে পারে। রেললাইনের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারের কাজের জন্য কল্যাণী ও কাঁচড়াপাড়া স্টেশনের মধ্যে মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চলবে এই কাজ। তার জেরে দু’দিন মিলিয়ে আপ ও ডাউন লাইনে প্রায় ২৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথও কাটছাঁট করা হয়েছে।শিয়ালদহ ডিভিশনের কল্যাণী এবং কাঁচরাপাড়া স্টেশনের মধ্যে ট্র্যাক এবং ওভার হেড তার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ওই শাখায় আগামিকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শনিবার রাত এবং রবিবার ভোর পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট শাখার প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ওই সব ট্রেনের মধ্যে শনিবার শিয়ালদহ রানাঘাট শাখার ৫টি, শান্তিপুর শাখার ৪টি, কৃষ্ণনগর শাখার ২টি, গেদে শাখার ২টি, কল্যাণী সীমান্ত-নৈহাটি শাখার ১টি, লালগোলা শাখার ২টি এবং দত্তপুকুর শাখার ২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রবিবার ভোরের দিকে নৈহাটি-কল্যাণী সীমান্ত শাখায় ১টি, রানাঘাট শাখায় ২টি, শান্তিপুর, কৃষ্ণনগর এবং গেদে শাখায় ২টি করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

রেললাইনের রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত উন্নয়নের কাজে এবার ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নিতে চলেছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। আগামী ৩১ অক্টোবর, শনিবার রাত থেকে ১ নভেম্বর, রবিবার ভোর পর্যন্ত কল্যাণী স্টেশনে এই ব্লক নেওয়া হবে। শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৩০ পর্যন্ত চলবে এই কাজ। এর জেরে শিয়ালদা-কল্যাণী-রানাঘাট শাখা-সহ একাধিক শাখায় লোকাল ট্রেন চলাচল ব্যাহত হবে।

রেল সূত্রে খবর, কল্যাণী ও কাঁচরাপাড়ার মধ্যে ডাউন মেন লাইনে রেললাইন সরানোর (Track Slewing) কাজ করা হবে। ৪৭/২৪ এবং ৪৭/১৪ কিলোমিটার পয়েন্টে এই কাজের মাধ্যমে কল্যাণী স্টেশন এলাকার বিদ্যমান PSR (Permanent Speed Restriction) তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজের জন্য সিগন্যালিং ব্যবস্থাতেও প্রভাব পড়বে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ অক্টোবর শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১ নভেম্বর রবিবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই সময় কল্যাণী ও কাঁচড়াপাড়া স্টেশনে ডাউন লাইন এবং ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

শনিবার বাতিলের তালিকায় রয়েছে ৩১৬২৯, ৩১৬৩১ ও ৬৩১১১ আপ এবং ৩১৬৩২ ও ৩১৬৩৪ ডাউন শিয়ালদহ-রানাঘাট লোকাল। শিয়ালদহ-শান্তিপুর রুটের ৩১৫৩৯ ও ৩১৫৪১ আপ এবং ৩১৫৩৮ ও ৩১৫৪২ ডাউন ট্রেনও চলবে না।

এ ছাড়া ৩১৮৪১ আপ ও ৩১৮৪৪ ডাউন কৃষ্ণনগর লোকাল এবং ৩১৯২৯ ও ৩১৯২৮ আপ-ডাউন শিয়ালদহ-গেদে লোকাল বাতিল করা হয়েছে। ওই দিন চলবে না ৩১১৯২ কল্যাণী সীমান্ত লোকালও।

শনিবারের জন্য বাতিলের তালিকায় রয়েছে ৩৩৪৩১ আপ ও ৩৩৪৩২ ডাউন শিয়ালদহ-লালগোলা লোকাল এবং শিয়ালদহ-দত্তপুকুর লোকাল। রবিবার ১ নভেম্বর বাতিল থাকবে ৩১১৯১ নৈহাটি-শিয়ালদহ সীমান্ত লোকাল। পাশাপাশি ৩১৬১১ আপ ও ৩১৬১২ ডাউন শিয়ালদহ-রানাঘাট লোকাল বাতিল করা হয়েছে। চলবে না ৩১৫১১ আপ ও ৩১৫১২ ডাউন শিয়ালদহ-শান্তিপুর লোকাল। বাতিলের তালিকায় রয়েছে ৩১৮১১ আপ ও ৩১৮১২ ডাউন শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল এবং ৩১৯১১ আপ ও ৩১৯১২ ডাউন শিয়ালদহ-গেদে লোকাল।

কয়েকটি ট্রেনের গন্তব্য ও যাত্রার শুরুর স্টেশন বদল থাকবে। মেগা ব্লকের কারণে কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ৩১ অক্টোবর ৬৩১১০৬ ডাউন লালগোলা-শিয়ালদহ ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাট স্টেশনে যাত্রা শেষ করবে। শুধু ট্রেন বাতিল নয়, কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। শনিবার ৩১ অক্টোবর ৬৩১০৬ নম্বর লালগোলা-শিয়ালদা লোকাল শিয়ালদার পরিবর্তে রানাঘাট পর্যন্ত চলবে। একই দিনে ৩১৩৪১ নম্বর শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চলবে।

অন্যদিকে, ৩১ অক্টোবর ৩১৩৪১ আপ এবং ১ নভেম্বর ৩১৩১১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্ত পর্যন্ত যাবে না। ওই দু’টি ট্রেন নৈহাটি স্টেশনেই যাত্রা শেষ করবে। ১ নভেম্বর ৩১৩১২ ও ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত লোকালও কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি স্টেশন থেকে যাত্রা শুরু করবে। সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের আগেভাগে ট্রেনের সময়সূচি ও রেলের বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed