সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 14
মোট ভিজিটর 520

‘৪মে-র পরে নিখোঁজ ফিরহাদ হাকিম,’ প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের নামে ‘গদ্দার’ পোস্টারের পর এবার নিখোঁজ পোস্টার ঘিরে নতুন বিতর্ক

0
F

মমতার অন্যতম ভরসাস্থল ছিলেন যে ববি, সে-ও দিদির হাত ছেড়ে নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। গত সপ্তাহের শেষভাগেই টিভি৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যখন ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি আর কখনও দিদির কাছে ফিরবেন কি না, তখন তিনি ‘রক্ত নয়, ভক্তের’ কথা বলেছিলেন।

গতকালের পোস্টার প্রসঙ্গে কালীঘাট মমতা-পন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেছিলেন, “ও যা করেছে, তাতে আমাদের দলের কর্মীরা সবাই তো গদ্দারই বলছে। মমতাদির পাশে পাশে ঘুরে, মমতাদি ওঁকে মেয়র করল, মন্ত্রী করল। মমতাদির ছবি নিয়ে জিতল, তারপর ঋত শিবিরে গিয়ে যোগদান করাটা, মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, এটা কর্মীদের মধ্যে ক্ষোভ আছেই। তবে এই পোস্টারের বিষয় জানি না।”

নিজের পাড়াতেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যানার! ফিরহাদ হাকিমের বাড়ির অদূরেই পড়ল ‘গদ্দার’ ব্যানার। প্রাক্তন মেয়রের বাড়ি থেকে ১০০ মিটার দূরেই বড় ব্যানার লাগানো হয়েছে, যেখানে বড় বড় হরফে লেখা গদ্দার। ৮২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেই এই পোস্টার দেওয়া হয়েছে বলে লেখা ওই ব্যানারে।

ফিরহাদ হাকিমের বাড়ির সামনেই যে ব্যানার লাগানো হয়েছে, তাতে একদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ফিরহাদ হাকিম। উপরে ও নীচে বড় করে লেখা- “নিজের বেলায় আঁটি শুঁটি, পরের বেলায় দাঁত কপাটি, নিজের জামাই ও মেয়ের বেলায় কোন ফর্মূলায় রক্ত না ভক্ত”।

কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তাঁরই বিধানসভা এলাকায় পড়ল ‘গদ্দার’ পোস্টার৷ সেই পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘৪ ঠা মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ’৷ গত শুক্রবার ফিরহাদ হাকিমের বাড়ির ১০০ মিটার দূরেই পড়েছিল আরেকটি ‘গদ্দার’ ৮২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেই এই পোস্টার দেওয়া হয়েছে বলে লেখা ওই ব্যানারে। এবার পোস্টার দেখা গেল কলকাতা বন্দরের গার্ডেনরিচ, মেটিয়াবুরুজে৷ ইংরাজি ও হিন্দিতে লেখা পোস্টারগুলি সাঁটানো হয়েছে বিভিন্ন ল্যাম্প পোস্ট ও দেওয়ালে।

শুক্রবারের পরে শনিবারও দক্ষিণ কলকাতার পোর্টের তৃণমূল কংগ্রেসর বিধায়ক ফিরহাদ হাকিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বলে পোস্টার পড়ল ১০৩ নম্বর ওয়ার্ড সহ, ৯৪ নম্বর ওয়ার্ডে। পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এলাকার মানুষের দাবি, গত ৪ঠা মে পর থেকে পোর্ট এলাকার বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁর বিধানসভা এলাকায়৷ পরিষেবা পাচ্ছেন না মানুষ, তাই নিয়ে পোস্টার। ২০২৬-এ বিজেপির মেটিয়াব্রুজের মনোনীত প্রার্থী বীর বাহাদুর সিং জানান, যে গত ৪ঠা মে-র পর থেকে এলাকার মানুষ জন পরিষেবা পাচ্ছে না সেই কারণেই এই পোস্টার দেওয়া হয়েছে।

গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার। কলকাতা পোর্ট এলাকায় ফিরহাদ হাকিমের নামে পড়ল নিখোঁজ পোস্টার। ৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ, উল্লেখ পোস্টারে। কলকাতা পোর্ট এলাকায় ফিরহাদ হাকিমের নামে ‘নিখোঁজ’ পোস্টার ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। ৯৪ ও ১০৩ নম্বর ওয়ার্ডে দেখা গিয়েছে এই পোস্টার। পোস্টারে দাবি, ৪ মে-র পর থেকেই নিখোঁজ কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed