সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 35
মোট ভিজিটর 573

কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ, কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে; উত্তরবঙ্গের উন্নয়নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

0
F

দার্জিলিং পর্যন্ত ২১ কিলোমিটার নতুন রোপওয়ে! জুড়বে কার্শিয়াঙ,টয়ট্রেনের মতোই উত্তরবঙ্গের উন্নয়নে এবার নতুন আকর্ষণ। উত্তরবঙ্গের সার্বিক পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন, পর্যটনের বিকাশ এবং ক্রীড়া ক্ষেত্রকে নতুন রূপ দিতে একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তরকন্যায় আয়োজিত এক উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের জন্য একাধিক যুগান্তকারী প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার অভাবনীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এবং নতুন প্রকল্পগুলির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী 2027 সালের 9 ডিসেম্বর কালিম্পং মেডিক্যাল কলেজের শিলান্যাস করা হবে। পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়ির মহকুমা ও জেলা হাসপাতালগুলির ব্যাপক মেরামতি, আধুনিকীকরণ এবং পরিকাঠামোগত মানোন্নয়ন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।”

বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, রাজ্য মন্ত্রিসভার সদস্য শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, বিশাল লামা ও বিরাজ বিশ্বাস-সহ উত্তরবঙ্গের উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।

নবান্ন সূত্রে খবর, উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠকে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের সার্বিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য পরিষেবা, যোগাযোগ, পর্যটন এবং ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনের আশা, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে পর্যটনের আরও প্রসার ঘটবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

উত্তরবঙ্গের স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ ও ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে এবার একাধিক বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পর্যালোচনা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিম্পংয়ে নতুন মেডিক্যাল কলেজ তৈরি থেকে শুরু করে কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে প্রকল্প, হাসপাতালের আধুনিকীকরণ এবং পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কালিম্পংয়ে তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বড় পদক্ষেপ রাজ্যের। কালিম্পংয়ে তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ। আগামী ৯ ডিসেম্বর এই মেডিক্যাল কলেজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন মেডিক্যাল কলেজ তৈরি হলে পাহাড়ের মানুষের চিকিৎসার সুযোগ আরও বাড়বে। পাশাপাশি চিকিৎসার জন্য সমতলে যাওয়ার প্রয়োজনও অনেকটা কমবে বলে আশা প্রশাসনের।

শুধু নতুন মেডিক্যাল কলেজ নয়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়ির হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই হাসপাতালগুলির সংস্কার ও আধুনিকীকরণের মাধ্যমে সাধারণ মানুষকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা রাজ্যের।

তৈরি হবে দীর্ঘ রোপওয়ে। পাহাড়ের যোগাযোগ ও পর্যটন ব্যবস্থার উন্নয়নেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়িত হলে পাহাড়ে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি যানজট কমবে এবং পর্যটকদের কাছেও নতুন আকর্ষণ হয়ে উঠবে এই রোপওয়ে।

সূত্রের খবর অনুযায়ী, পাহাড়ের রানি দার্জিলিংয়ে রোপওয়ে নির্মাণের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী! মূলত কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত নির্মাণ করা হতে পারে রোপওয়ে। এর দৈর্ঘ্য হতে পারে ২৫ থেকে ৩০ কিলোমিটার। নবান্ন সূত্রে যা খবর, কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে এই বিশেষ প্রকল্প নিয়ে আদানি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর বিশেষ প্রকল্পটি বাস্তবায়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

একই সাথে রোপওয়ে চালানোর জন্য যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে ব্যবহার করে একসাথে সর্বোচ্চ ৮০০ থেকে ১৮০০ জন যাত্রী পরিবহন করা যাবে এই ব্যবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন, এই রোপওয়ে তৈরি হয়ে গেলে বর্তমানে ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে যতটা সময় লাগে তার অর্ধেক বা তারও কম সময়ে রোপওয়েতে চেপে দার্জিলিং থেকে কার্শিয়াং আবার কার্শিয়াং থেকে দার্জিলিং আসতে পারবেন পর্যটকরা।

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের কেদারনাথ পর্যন্ত রোপওয়ে প্রকল্পের দায়িত্ব নিয়েছে আদানি গোষ্ঠী। এর জন্য ব্যয় করা হতে পারে ৮ হাজার ৮১ কোটি টাকা। একই পথ ধরে রাজ্যের রোপওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটকদের জন্য অন্যতম বৃহৎ প্রবেশদ্বার হয়ে উঠবে কাশিয়াং। জানা যাচ্ছে, প্রকল্পটি সরকারি স্তরে অনুমোদন পেলেই ডাকা হতে পারে টেন্ডার।

লেবং গ্রাউন্ড হবে আধুনিক স্টেডিয়াম। অন্যদিকে, দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী লেবং গ্রাউন্ডকে আধুনিক স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে খেলাধুলার জন্য উন্নত পরিকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হবে মহাকাল মন্দিরের উন্নয়ন । দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অর্থে মন্দির চত্বরের সংস্কার, সৌন্দর্যায়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত সরকারি পর্যটন আবাস সংস্কার ও আধুনিকীকরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটকদের জন্য উন্নত থাকার ব্যবস্থা এবং পরিষেবার মান বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed