সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 19
মোট ভিজিটর 525

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

0
F2

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, মাসের শেষে আঘাত হানতে পারে উপকূলে। বঙ্গোপসাগরে নিম্নচাপে আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা । বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আন্দামান সাগর থেকে এগিয়ে আসা একটি আবহাওয়া ব্যবস্থা শক্তিশালী হয়ে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। অনুকূল পরিস্থিতি পেলে মাসের শেষ দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে এগোতে পারে। তবে এর গতিপথ ও শক্তি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস দেয়নি ভারতের আবহাওয়া বিভাগ ।

কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেল গোকুলচন্দ্র দেবনাথ বলছেন, ‘‘অক্টোবর ও নভেম্বর মাস এমনিতেই ঘূর্ণিঝড় তৈরির মরসুম। তাই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে নিম্নচাপ দানা বাঁধার পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে।’’

পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের আশঙ্কা রয়েছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্ধ্রপ্রদেশ রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, ২৪ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি গভীরতর হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ২৫ অক্টোবর তা গভীর নিম্নচাপে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের ব্যবস্থাপনা অধিকর্তা প্রখর জৈন জানিয়েছেন, ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ।

পরবর্তী দু’দিনে সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও কৃষকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের অবিলম্বে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, তামিলনাড়ু ও কেরল সংলগ্ন অঞ্চলে নিম্নচাপের প্রভাবে শুক্রবার অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৪ ও ২৫ অক্টোবর রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ২৬ অক্টোবর থেকে রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঊর্ধ্বস্তরের ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে। শনিবারের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর গভীর নিম্নচাপ এবং ২৬ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তী দু’দিনে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর ও বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed