সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 19
মোট ভিজিটর 525

নতুন সরকারের হাতে প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসব, উদ্বোধন ভিক্টোরিয়ায়, বিশেষ চমক থাকছে অতিথি তালিকাতেও

0
F

নতুন সরকার আসার পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা চলচ্চিত্র উৎসবের অতিথি তালিকাতেও থাকছে একাধিক চমক।

মিঠুনের কথায়, এ বছর উৎসবে উপস্থিত থাকার কথা রজনীকান্ত এবং প্রভাসের। অনুপম খেরের সঙ্গে ইতিমধ্যেই কথা চলছে। কঙ্গনা রানাউতের সঙ্গেও যোগাযোগ করার পরিকল্পনা রয়েছে। ২৭ অক্টোবর নন্দনে একটি বৈঠক হয় এই বিষয় নিয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়, সন্দীপ রায় সহ একাধিক ব্যক্তিত্বরা।

নতুন সরকারের হাত ধরে এবার নতুন রূপে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার, ২৭ অক্টোবর নন্দনে আয়োজিত হয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়, সন্দীপ রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উৎসবের পরিকল্পনা নিয়ে মুখ খোলেন মিঠুন চক্রবর্তী। তাঁর কথায়, এবারের চলচ্চিত্র উৎসবকে ঘিরে কলকাতাকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাকে উৎসবের আবহে সাজানো হবে। সেই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে বিশেষ চমক। মিঠুন জানান, এ বার সম্ভবত ভিক্টোরিয়া মেমোরিয়ালেই হবে উৎসবের উদ্বোধন। সেখানেই আয়োজন করা হবে রেড কার্পেটের।

কলকাতা চলচ্চিত্র উৎসবের অতিথি তালিকাতেও থাকছে একাধিক চমক। মিঠুনের কথায়, এ বছর উৎসবে উপস্থিত থাকার কথা রজনীকান্ত এবং প্রভাসের। অনুপম খেরের সঙ্গে ইতিমধ্যেই কথা চলছে। কঙ্গনা রানাউতের সঙ্গেও যোগাযোগ করার পরিকল্পনা রয়েছে। তবে অতিথি তালিকা খুব বেশি দীর্ঘ করতে চান না তাঁরা। পাশাপাশি হলিউডের তারকাদেরও উৎসবে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান মিঠুন। যদিও সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত বছর পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ধনধান্য অডিটোরিয়ামে। কিন্তু রাজ্যে সরকার বদলের পর এ বার সেই পরিচিত আয়োজন থেকে সরে এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বেছে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। নতুন সরকারের অধীনে প্রথমবার এই উৎসব আয়োজিত হতে চলেছে। ফলে আয়োজনের প্রতিটি দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সাংস্কৃতিক ক্ষেত্রেও একাধিক পরিবর্তন চোখে পড়েছে। তারই মধ্যে অন্যতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়সূচি। প্রতি বছর নভেম্বর মাসে এই উৎসব অনুষ্ঠিত হলেও এ বার তা পিছিয়ে ডিসেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক ছবির তালিকা জমা পড়েছে।

এবারের উৎসবে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে মহানায়ক উত্তম কুমারের ছবি। সব মিলিয়ে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed