দিলজিৎ-এর পর অমিতাভের ‘জলসা’য় হামলার হুমকি, মুম্বইজুড়ে হাই অ্যালার্ট
শুক্রের সকালে হুমকি মেল আসে মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাউড়ের কাছে। মুম্বইয়ে বড়সড় হামলার হুমকি! নিশানায় অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্ঝ, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল বাণিজ্যনগরী । মুম্বই ও নবি মুম্বইয়ে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য। স্কুল, মেয়র ঋতু তাওড়ে, দিলজিৎ দোসাঞ্ঝ ও অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করে পাঠানো ইমেল খতিয়ে দেখছে পুলিশ।

একের পর এক হুমকি ইমেলকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ও উদ্বেগ ছড়াল মুম্বই এবং সংলগ্ন নভি মুম্বইজুড়ে। নভি মুম্বইয়ের একটি নামী বেসরকারি স্কুল, মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে, প্রখ্যাত পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ এবং বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে নিশানা করে বিস্ফোরণ ও হামলার হুমকি বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরপরই গোটা এলাকায় কড়া সতর্কতা জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। অজ্ঞাতপরিচয় প্রেরকের সন্ধান পেতে ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় নভি মুম্বইয়ের একটি হাইস্কুলের অফিশিয়াল মেল আইডিতে আসা একটি হুমকিমূলক বার্তাকে ঘিরে, যেখানে স্কুল চত্বর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। বার্তাটিতে গায়ক দিলজিৎ দোসাঞ্জের নামও উল্লেখ ছিল। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দ্রুত স্কুল কর্তৃপক্ষ সমস্ত পড়ুয়াদের নিরাপদে তাদের নিজের নিজের বাড়ি পাঠিয়ে দেয় এবং পুরো ক্যাম্পাস খালি করে দেওয়া হয়। এরপর পুলিশ বাহিনী ও বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস) গোটা স্কুল প্রাঙ্গণে চিরুনি তল্লাশি চালায়, যদিও তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি।

জানা গেছে, আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের একটি মেগা কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর সেই অনুষ্ঠানকে সামনে রেখেই এই হুমকি আসায় নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত নজরদারি শুরু হয়েছে।
হুমকির পরিধি কেবল স্কুলেই সীমাবদ্ধ থাকেনি; মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের দফতরেও একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছে, যা মেয়রের ক্ষেত্রে তৃতীয়বারের মতো হুমকি পাওয়ার ঘটনা। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে মেয়রের দফতরেও বোম্ব স্কোয়াড নামিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, জুহু এলাকায় অবস্থিত অমিতাভ বচ্চনের বিখ্যাত বাংলো ‘জলসা’-কেও টার্গেট করার বার্তা মিলেছে। ইমেলে দাবি করা হয়েছে, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ‘জলসা’তে গ্রেনেড হামলা চালানো হতে পারে। বার্তাগুলিতে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ এবং ‘বব্বর খালসা’ এই দুই সংগঠনের নাম উল্লেখ করে দায় স্বীকার করা হলেও, এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামগ্রিক পরিস্থিতিতে মুম্বই ও নভি মুম্বই জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে এবং প্রেরকের আইপি অ্যাড্রেস ও হুমকির বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখতে জোর তদন্ত চালাচ্ছে সাইবার সেল ও পুলিশ প্রশাসন।

বারংবার হুমকি মেলের জেরে বাড়ছে উদ্বেগ। দিলজিৎ-এর কনসার্টের সঙ্গে বিগ বিকে হুমকির বিষয়টি বেশ উদ্বেগজনক তা বলাই বাহুল্য়। গোটা এলাকায় কড়া সতর্কতা জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। অজ্ঞাতপরিচয় প্রেরকের সন্ধান পেয়ে ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে পুলিশ। ইমেলে দাবি করা হয়েছে, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ‘জলসা’তে গ্রেনেড হামলা চালানো হতে পারে। প্রেরকের আইপি অ্যাড্রেস ও হুমকির বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সাইবার সেল ও পুলিশ প্রশাসন।

দিল্লির মতোই মুম্বইয়ের কনসার্টও বাতিল হয়ে যাবে? দিলজিৎ ভক্তদের মনে দানা বাঁধছে প্রশ্ন। পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের ভারত সফরের টিকিটের সাধারণের নাগালের মধ্যে। ‘অরা ওয়ার্ল্ড টুর’-এ ভারতে সবচেয়ে দামি টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ১৮ হাজার টাকা। গত ১৮ অক্টোবর উৎসবের আবহে রবিবাসরীয় সন্ধ্যায় অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিতে হামলা করে। চলানো হয় পাঁচ রাউন্ড গুলিও। ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। আতঙ্কের রেশের মাঝেই বিগ বি, দিলজতের উদ্দেশে হুমকি মেলে কপালে মুম্বইবাসীর কপালে চিন্তার ভাঁজ।