সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 21
মোট ভিজিটর 527

অরা ইন্ডিয়া টুর’-এ চমক! ‘কলকাতা তোমার শহরে’ দিলজিৎ আসছেন! যুবভারতীতে মেগা কনসার্টের প্রস্তুতি, বছর দুয়েক বাদে ফের কলকাতায় দিলজিৎ

0
F

‘কলকাতা তোমার শহরে’ দিলজিৎ আসছেন! যুবভারতীতে মেগা কনসার্টের প্রস্তুতি, কবে হতে পারে অনুষ্ঠান?, বছর দুয়েক বাদে ফের কলকাতায় কনসার্ট দিলজিৎ দোসাঞ্ঝের।


‘কলকাতা তোমার শহরে অরা আসছে।’ ইনস্টাগ্রামে দিলজিৎ দোসাঞ্জের এই বার্তাই উন্মাদনা বাড়িয়েছে অনুরাগীদের। ইনস্টা পোস্টে দেখা যাচ্ছে, যেন কফি হাউজে বসে কফি খাচ্ছেন দিলজিৎ সঙ্গে বাজছে বাংলা গান—‘দিশাহারা কেমন বোকা মনটা রে’।

সল্টলেক স্টেডিয়াম মানেই খেলাধূলার এক চারণক্ষেত্র। তবে এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বহু বছর বাদে এই স্টেডিয়ামে কনসার্ট হতে চলেছে। আর সেই কনসার্টেই মঞ্চ মাতাবেন দিলজিৎ দোসাঞ্ঝ। ২০২৪ সালে ‘দিল-লুমিনাটি টুর’-এ কলকাতায় এসে সাড়া ফেলে দিয়েছিলেন ‘পাঞ্জাব দি পুত্তর’। হাওড়া, ময়দান, বাবুঘাট ছুঁয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ধ্যানজপ করে বাঙালি অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন। এবার বছর দুয়েক বাদে ফের কলকাতায় কনসার্ট করতে আসছেন দিলজিৎ। সূত্রের খবর, শীতের শহরে সল্টলেক স্টেডিয়ামে শ্রোতা, অনুরাগীদের সুরের মূর্ছনায় ভাসাবেন ‘পাঞ্জাবি পপস্টার’।

‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ৩০ অক্টোবর নিউ দিল্লির নেহরু স্টেডিয়াম থেকে এই মিউজিক্যাল সফরের শুভসূচনা করবেন দিলজিৎ। এরপর দিল্লি এনসিআর, ইন্দোর, আহমেদাবাদ, মুম্বই ভায়া বেঙ্গালুরু হয়ে পর পর লখনউ এবং চণ্ডিগড়ে কনসার্ট করবেন গায়ক-অভিনেতা। খবর, সেই তালিকাতেই এবার নবতম সংযোজন কলকাতা। ‘পাঞ্জাব দি পুত্তরে’র বাঙালি অনুরাগীর সংখ্যা যে নেহাত কম নয়, সেটা চব্বিশ সালে ইকো পার্কের কনসার্টের উন্মদনা দেখেই বেশ বোঝা গিয়েছিল।

এবার ফের একবার অনুরাগীদের তাতাতে কলকাতায় আসছেন দিলজিৎ দোসাঞ্ঝ। যদিও দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে শোনা যাচ্ছে আগামী ডিসেম্বর মাসেই সল্টলেক স্টেডিয়ামে ঝড় তুলবেন ‘পাঞ্জাবি পপস্টার’। তবে এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে আয়োজনের দিকে। জমজমাট কনসার্টের জন্য যাতে মাঠের কোনওরকম ক্ষতি না হয়, তাই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর। ঠিক যেমনটা দিন দুয়েক আগে ইডেন গার্ডেন্সে আয়োজিত মহালয়ার অনুষ্ঠানের ক্ষেত্রে করা হয়েছিল। সল্টলেক স্টেডিয়ামে দিলজিতের কনসার্টের জন্যেও উদ্যোক্তারা সেপথেই হাঁটছেন বলে খবর।

‘কলকাতা তোমার শহরে অরা আসছে।’ ইনস্টাগ্রামে দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanj Kolkata tour) এই বার্তাই উন্মাদনা বাড়িয়েছে অনুরাগীদের। ইনস্টা পোস্টে দেখা যাচ্ছে, যেন কফি হাউজে বসে কফি খাচ্ছেন দিলজিৎ (Diljit Dosanj), সঙ্গে বাজছে বাংলা গান—‘দিশাহারা কেমন বোকা মনটা রে’। এ বার সেই অপেক্ষার কনসার্ট (Diljit Dosanj Concert) ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। জানা গেছে, আয়োজকরা ইডেন গার্ডেনসে (Eden Gardens) কনসার্টের আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু নবান্ন জানিয়েছে, মঞ্চ বাঁধা হোক যুবভারতী ক্রীড়াঙ্গনে। তবে অনুষ্ঠানের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

সূত্রের খবর, টিকিটের সম্ভাব্য চাহিদা এবং বিপুল দর্শকসমাগমের কথা মাথায় রেখেই যুবভারতীতে কনসার্ট আয়োজনের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়োজনের প্রস্তুতি ও বিভিন্ন দফতরের সমন্বয়ের বিষয়টি তত্ত্বাবধান করছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, নভেম্বরের ২৩ বা ২৪ তারিখ এবং ডিসেম্বরের ১৯ তারিখ—এই সম্ভাব্য দিনগুলি নিয়ে আলোচনা চলছে। কলকাতায় দিলজিৎ-এর কনসার্ট হবে, সেটা চূড়ান্ত তবে তারিখ এখনও ফাইনাল নয়। দিলজিতের সরকারি ট্যুর ওয়েবসাইটেও কলকাতার নাম রয়েছে, কিন্তু তারিখ ও ভেন্যুর জায়গায় বিস্তারিত ঘোষণা বাকি বলে জানানো হয়েছে। ফলে যুবভারতীতে আয়োজনের প্রস্তুতি চললেও অনুরাগীদের চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

এটি দিলজিতের ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অংশ। শুক্রবার, ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে সফরের ভারতীয় পর্ব। তার আগে নিরাপত্তা ও ভিড় সামলানোর প্রস্তুতি চলছে রাজধানীতে।

দিল্লির আয়োজন থেকেই কনসার্টের ব্যাপ্তি আঁচ করা যাচ্ছে। উদ্যোক্তারা প্রথমে প্রায় ৪০০ বেসরকারি নিরাপত্তারক্ষী রাখার প্রস্তাব দিয়েছিলেন। দিল্লি পুলিশ সেই সংখ্যা বাড়িয়ে দেড় হাজার থেকে দু’হাজার করার সুপারিশ করেছে। প্রবেশপথে লাইন সামলানো, দর্শকদের নির্দিষ্ট গেটে পৌঁছতে সাহায্য করা এবং স্টেডিয়ামের আশপাশে মানুষের চলাচল নিয়ন্ত্রণে রাখাই হবে তাঁদের কাজ।

স্টেডিয়াম লাগোয়া এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ, দর্শকদের হেঁটে পৌঁছনোর ব্যবস্থা এবং অতিরিক্ত পার্কিং নিয়েও পরিকল্পনা রয়েছে। ভিড়ের পাশাপাশি অনুষ্ঠান শেষে একসঙ্গে বহু মানুষের বেরিয়ে আসার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

কলকাতার ক্ষেত্রেও নিরাপত্তা ও দর্শক নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর। দিলজিতের বড় কনসার্টগুলিতে বিভিন্ন শ্রেণির টিকিট এবং লাউঞ্জের দর্শকদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা থাকে। তবে যুবভারতীর অনুষ্ঠানে মদ পরিবেশনের অনুমতি সম্ভবত দেওয়া হবে না। এ বিষয়ে চূড়ান্ত নিয়মাবলি এখনও প্রকাশ্যে আসেনি।

অরা ট্যুরের ঘোষিত সূচিতে ২১ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে। বুকমাইশো-র ট্যুর তালিকায় সেখানে টিকিটের দাম শুরু হচ্ছে ৫,৯৯৯ টাকা থেকে। বিভাগ অনুযায়ী দাম আরও বেশি হতে পারে। কলকাতার টিকিটের দাম অবশ্য এখনও ঘোষণা হয়নি।

দিল্লি ও আমদাবাদ ছাড়াও ইন্দোর, মুম্বই, বেঙ্গালুরু এবং লখনউয়ে অনুষ্ঠানের দিন ঘোষণা হয়েছে। কলকাতার নামও সরকারি তালিকায় উঠে আসায় শহরের অনুরাগীদের অপেক্ষা এখন মূলত দু’টি ঘোষণার—কবে হবে কনসার্ট, আর কবে থেকে মিলবে টিকিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed