স্ত্রীর পর নজরে এবার ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি, আজই ডাক পড়ল লালবাজারে
এর আগে দুর্গাপুজোর পাস জালিয়াতি ও কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন-কে লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ। রক্ষাকবচ নিয়ে গত শনিবার বিকেলে তিনি লালবাজারে হাজিরা দেন এবং প্রায় ৩ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দার কোম্পানির বিরুদ্ধে।

ইডি (ED)-র হাতে আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন । পুজোয় পাস বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। এই ঘটনায় নাম জড়িয়েছে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেনের। আর এবার বিপাকে তাঁর মেয়েও। এবার ইন্দ্রনীলের মেয়েকেও তলব করল লালবাজার। আজই লালবাজারে তলব করা হয়েছে আভেরি সেনকে।

লালবাজার সূত্রে খবর, দুর্গাপুজোয় পাস বিক্রির টাকা আভেরির অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, একই সঙ্গে সরকারি টেন্ডার দুর্নীতির টাকাও ঢুকেছে বলে অভিযোগ। এই টাকা কীসের, কত পরিমাণ টাকা ঢুকেছে ইত্যাদি সব জানতেই আজ ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

এর আগে দুর্গাপুজোর পাস জালিয়াতি ও কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন-কে লালবাজারে তলব করেছিল কলকাতা পুলিশ। রক্ষাকবচ নিয়ে গত শনিবার বিকেলে তিনি লালবাজারে হাজিরা দেন এবং প্রায় ৩ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাস বিক্রির দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দার কোম্পানির বিরুদ্ধে। শনিবার লালবাজারে জেরা করে ‘সিট’। প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারের তিনদিনের মধ্যেই জেরা করা হয় মধুছন্দা সেনকে। এরপর আজ ডেকে পাঠানো হল তাঁকে।

UNESCO-র নাম ও লোগো ব্যবহার করে দুর্গা পুজোর পাস ও ভিআইপি টিকিট বিক্রির দুর্নীতি মামলায় ইন্দ্রনীল সেনের মেয়েকে ডাকা হলো লালবাজারে। পুজোর পাস বিক্রির দুর্নীতি মামলায় এ বার স্ক্যানারে ইন্দ্রনীল সেনের মেয়ে। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারের পরে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল পুলিশ। এ বার লালবাজারে তলব করা হলো ইন্দ্রনীলের মেয়েকে। পুলিশ সূত্রে খবর, ইন্দ্রনীলের মেয়ের নামে দু’টি সংস্থা রয়েছে। সেই দুই সংস্থায় টাকার লেনদেন হয়েছে বলেও তদন্তে জানতে পেরেছে পুলিশ। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

গত ২৮ অক্টোবর গ্রেপ্তার হন ইন্দ্রনীল সেন। সে দিন ইডির দপ্তরে তলব করা হয়েছিল তাঁকে। দীর্ঘ সময়ে জিজ্ঞাসাবাদের পরে তিনি সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই ঘিরে ফেলে লালবাজারের টিম। গ্রেপ্তার করা হয় তাঁকে। UNESCO-র নাম ও লোগো ব্যবহার করে পুজোর পাস বিক্রির মামলায় ইন্দ্রনীলকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় একই সঙ্গে তদন্ত করছে ইডি ও কলকাতা পুলিশ। ইডির ডাকে ইন্দ্রনীল একাধিকবার হাজিরা দিলেও কলকাতা পুলিশের ডাকে যাননি বলেই অভিযোগ ওঠে। এর পরেই তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের স্পেশাল সেলের টিম।

জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির অভিযোগ, ২০২২ সালের ২৮ জুন তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী একটি সংস্থা তৈরি করেন। সংস্থাটি কলকাতার ২৪টি নির্বাচিত মণ্ডপের ‘প্রিভিউ শো’-এর জন্য ৪ হাজার বা তার বেশি টাকায় টিকিট বিক্রি করেছিল। অভিযুক্তরা নিজেদের UNESCO-র অফিশিয়াল পার্টনার বলেও দাবি করে বেআইনি ভাবে UNESCO-র নাম ও লোগো ব্যবহার করেছিলেন। এ নিয়ে তদন্তের আবেদন করেন তিনি। তার পরেই শুরু হয় তদন্ত। তদন্ত যত এগোয় কয়েক কোটি টাকার দুর্নীতির তথ্যপ্রমাণ হাতে আসে তদন্তকারীদের। সেই মামলাতেই এ বার ইন্দ্রনীলের মেয়েকে তলব করা হলো।