সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 22
মোট ভিজিটর 528

পালাবদলের পরে প্রথম KIFF, কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস’ দেশ আয়ারল্যান্ড! অতিথি তালিকায় অক্ষয় ও সঞ্জয়? বড় চমকের ইঙ্গিত

0
F

রাজ্যে পালাবদলের পরে এ বার প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । তারই প্রস্তুতি শুরু হয়ে গেল। ১ নভেম্বর রবিবার নন্দনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই উন্মোচিত হলো ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। এ বছর KIFF-এর ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এ বছরের চলচ্চিত্র উৎসব। রবিবার ঘোষণা হল, ২০২৬-এর চলচ্চিত্রে উৎসবের ‘ফোকাস’ দেশ হচ্ছে আয়ারল্যান্ড। পাশাপাশি অতিথি তালিকাতেও আরও নতুন চমকের কথা ঘোষণা করা হল।

রাজনৈতিক পালাবদলের পর বদলে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচিতিও। নতুন লোগো, নতুন পরিকল্পনা এবং দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেল। রবিবার, ১ নভেম্বর নন্দনে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে আনা হল ‘ফিফ’-এর নতুন লোগো। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের চলচ্চিত্র উৎসব।

পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিজয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই উৎসবের দিনক্ষণ ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই ঘোষণার পর রবিবার নন্দনে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল নতুন লোগো। তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী লোগোটির উদ্বোধন করেন।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক পরিচিত মুখ। ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, জিৎ, রুদ্রনীল ঘোষ, সুদেষ্ণা রায় এবং পরিচালক হরনাথ চক্রবর্তী। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের শৈল্পিক ভাবনায় তৈরি হয়েছে নতুন লোগো। অর্থাৎ, উৎসবের নাম ও ঐতিহ্য বজায় থাকলেও তার চেহারায় এসেছে বদল।

৩২তম কলকাতা চলচ্চিত্র উৎসব ঘিরে এই বছর ছবিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। রাজ্যে পালাবদলের পরে, এটাই নতুন সরকার আয়োজিত প্রথম চলচ্চিত্র উৎসব। প্রথম থেকেই রাজ্য সরকার জানিয়েছে, এ বারের উৎসবে রয়েছে নানা চমক। তেমনই রবিবার ১লা নভেম্বর ঘোষণা হল, ২০২৬ এর চলচ্চিত্রে উৎসবের ‘ফোকাস’ দেশ হিসেবে থাকছে আয়ারল্যান্ড। পাশাপাশি অতিথি তালিকাতেও আরও নতুন চমকের কথা ঘোষণা করা হল।

গত ২৭ অক্টোবর চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন প্রভাস, রজনীকান্ত, অনুপম খের। কঙ্গনা রনৌত ও পরেশ রওয়ালও আসবেন বলেজানিয়েছিলেন তিনি। রবিবারের বৈঠকে জানা গেল, বলিউড থেকে অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তও এ বারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন। জনি লিভার ও অনুরাগ বসুও আসবেন বলে খবর। পাশাপাশি কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও অভিনেতা ও শিল্পীরা আসছেন। থাকছে ফিল্ম বাজারও। তাঁর কথায়, নানা রকম নতুন ভাবনা রয়েছে চলচ্চিত্র উৎসবকে ঘিরে। আন্তর্জাতিক স্তরের অভিনেতাদের নিয়ে আসার ভাবনা রয়েছে। সেগুলি ক্রমশ প্রকাশ্য।

রবিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো-ও প্রকাশ্যে আনা হয়েছে। এই নতুন লোগোটি নতুন করে তৈরি করেছেন সন্দীপ রায়। লোগো উন্মোচন করেন মিঠুন চক্রবর্তী। রবিবারের বৈঠকে মিঠুন ও প্রসেনজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন হিরণ চট্টোপাধ্যায়, জিৎ, পাপিয়া অধিকারীরা

উল্লেখ্য, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এ বার হবে ভিক্টোরিয়া। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসব, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হবে আট দিনের এই সিনে উৎসব। থিম সং তৈরি করেছেন রাতুল বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

তারকাদের উপস্থিতিও এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে। অতিথি তালিকায় রয়েছেন দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত, ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, বলিউড অভিনেতা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের, জনি লিভার এবং কঙ্গনা রানাউত। পাশাপাশি পরিচালক অনুরাগ বসু ও মধুর ভান্ডারকরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় এক সম্ভাব্য হলিউড অভিনেত্রীর নামও রয়েছে। তবে তাঁর উপস্থিতি এখনও নিশ্চিত না হওয়ায় নাম প্রকাশ করা হয়নি।

গত বছর বলিউড থেকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিন্‌হা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম। এর আগে উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, জাভেদ আখতার, শবানা আজ়মী, বিদ্যা বালন, রানি মুখোপাধ্যায়, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কইফ, সোনাক্ষী সিন্‌হাকে। এ বার বলিউডের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রি থেকেও আসছেন তারতারা।

এবার কোন কোন দেশের ছবি উৎসবে জায়গা পাবে, প্রতিযোগিতা ও প্রদর্শনের বিভাগে কী কী নতুন আয়োজন থাকছে, তা এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি। ফলে নতুন লোগো প্রকাশের পর থেকেই উৎসবের বাকি আয়োজন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক পালাবদলের পর ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে নতুনভাবে সাজানোর প্রস্তুতি চলছে। এখন দেখার, ডিসেম্বরের উৎসবে সেই নতুন পরিকল্পনার কতটা প্রতিফলন ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed