সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 15
মোট ভিজিটর 521

বড় দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, পাঁচটা গাড়ি আর অ্যাম্বুল্যান্সের মধ্যে সংঘর্ষ, একাধিক আহত, কেমন আছেন কংগ্রেস সাংসদ?

0
F

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়। সোমবার ৯১ কিলোমিটার মাইলস্টোনের কাছে পাঁচটি গাড়ি ও একটি অ্যাম্বুল্যান্সের মধ্যে সংঘর্ষে একাধিকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কংগ্রেস কর্মী, দলের পদাধিকারী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরাও রয়েছেন।

লতানপুরে যাওয়ার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়। সোমবার উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রায়বরেলীর কংগ্রেস সাংসদের কনভয়ের কয়েকটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে, দুর্ঘটনায় আহত একাধিক। তবে সূত্রের খবর, রাহুল গান্ধী অক্ষত ও নিরাপদে আছেন। তাঁর গাড়িটিও অক্ষত আছে।

এক্সপ্রেসওয়ের ৯১ কিলোমিটার মাইলস্টোনের কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে পাঁচটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্সের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রয়েছেন কংগ্রেস কর্মী, দলের পদাধিকারী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিকজন। তবে কারও চোটই গুরুতর নয়।

লখনউ থেকে সুলতানপুরে যাচ্ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সে সময়েই দুর্ঘটনা ঘটে। সুলতানপুরে একটি বিশেষ এমপি-এমএলএ আদালতে ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলার রায় ঘোষণার কথা রয়েছে আজই। সেখানেই হাজিরা দিতে যাচ্ছিলেন রাহুল।

যাওয়ার পথে হালিয়াপুর থানার অধীনে থাকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাহুল যে গাড়িতে বসেছিলেন, তার পিছনে থাকা পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সূত্র বলছে, কনভয়ের একটি গাড়ি অ্যাম্বুল্যান্সে ধাক্কা দেয়। তার পরে একে একে পরস্পরের সঙ্গে ধাক্কা খায় কনভয়ের গাড়িগুলি।

গোটা ঘটনাটি ধরা পড়েছে রাস্তায় বসানো সিসি ক্যামেরায়। ভিডিও ফুটেজে দেখা যায়, এক্সপ্রেসওয়ের একেবারে ডান দিকে রয়েছে সেই অ্যাম্বুল্যান্স। তার কাছে জটলা পাকিয়ে রয়েছে কয়েকটি গাড়ি। সুলতানপুর পুলিশের সুপার জানিয়েছেন, রাহুলের কনভয় অনুসরণ করে যাচ্ছিল কংগ্রেস নেতাদের চারটি গাড়ি। সূত্রের খবর, সেই গাড়িগুলির একটির চালক আচমকা ব্রেক কষায় দুর্ঘটনা ঘটে।

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়ল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়। সামনের গাড়িটি হঠাৎ ব্রেক কষায় পরপর ৫টি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে ধাক্কা লাগে। তবে এই ঘটনায় বিরোধী দলনেতা সম্পূর্ণ সুরক্ষিত আছেন। কয়েকজনের সামান্য চোট লেগেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয় উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছে।

হালিয়াপুর থানা এলাকার ৯১ নম্বর মাইলস্টোনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। সোমবার সকালে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দিল্লি থেকে লখনউ পৌঁছান। সেখান থেকে সুলতানপুরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু এক্সপ্রেসওয়েতে কনভয়ের সামনের গাড়িটি হঠাৎ ব্রেক কষে। তার ফলে, পিছন থেকে আসা গাড়িগুলি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায় পরপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed