সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 19
মোট ভিজিটর 525

হাইকোর্টে জোর ধাক্কা সোহম চক্রবর্তীর, আগাম জামিনের আবেদন খারিজ!

0

গ্রেফতারির আশঙ্কা অভিনেতার। প্রতারণার মামলায় গ্রেফতারির আশঙ্কা সোহমের, ১৫ লক্ষ টাকা নিয়ে উঠল অভিযোগ। হাইকোর্টে জোর ধাক্কা অভিনেতা সোহম চক্রবর্তীর। অভিনেতার বিরুদ্ধে প্রতারণার মামলা। পুলিশে অভিযোগ জানান বালুরঘাটের ব্যবসাপুজোর মুখে গ্রেফতারির আ শঙ্কায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক। বুধবার সোহমে’র আগাম জামিনের আবেদন নাকচ করল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। বালুরঘাটের ১৫ লক্ষ টাকার প্রতারণা মামলায় গ্রেফতারের মুখে অভিনেতা। প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে অহি অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে।

টলিউড অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের বালুরঘাট থানায়। অভিযোগকারী বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। তাঁর অভিযোগ, একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য অগ্রিম ১৫ লক্ষ টাকা নেওয়ার পরেও শ্যুটিংয়ে আসেননি অভিনেতা। টাকা ফেরত চাইলে সোহম তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ প্রযোজকের। যদিও সমস্ত কিছু অস্বীকার করে পাল্টা প্রোযোজকের বিরুদ্ধেই পাল্টা হুমকি দেওয়ার অভিযোগ করছেন সোহম।

অভিযোগকারী তরুণ দাস বলছেন, ২০১৮ সালে একটি বাণিজ্যিক বাংলা সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন। তখনই ছবির মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য সোহমের সঙ্গে যোগাযোগ করা হয়। কথাবার্তার পর অভিনয়ের পারিশ্রমিক হিসেবে ধাপে ধাপে মোট ১৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয় বলে দাবি করেন প্রযোজক। তরুণ দাস বলছেন, প্রথমে দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দিলেও পরে বারবার শ্যুটিংয়ের দিন পিছিয়ে দেন সোহম। ব্যস্ততার অভিযোগ দিয়ে দীর্ঘদিন কাজ ঝুলিয়ে রাখা হয়। এভাবে কয়েক বছর কেটে গেলেও কাজের কাজ কিছুই হয়নি।

অভিযোগকারী তরুণবাবু আরও জানান, পরবর্তীতে তাঁর আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তিনি সোহমের কাছে গিয়ে ছবির কাজ শুরু করতে অথবা অগ্রিম নেওয়া টাকা ফেরত দিতে অনুরোধ করেন। কিন্তু টাকা ফেরত দেওয়া তো দূর অস্ত, উল্টে তাঁকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ। তরুণ দাসের কথায়, “আমি টাকা ফেরত চাইলে আমাকে মারাত্মক পরিণতির হুমকি দেওয়া হয়। এমনকি বেশি বাড়াবাড়ি করলে আমাকে মিথ্যে আইনি মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়েছিল।”

সোহম চক্রবর্তী গত বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার করিমপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তরুণবাবুর দাবি, “সোহম রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় এতদিন আমি তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার সাহস পাইনি। কিন্তু সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর, আমি গতকাল থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিই। আমি চাই পুলিশ এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিক।”

অবশেষে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণ দাস। ঘটনার তদন্ত শুরু করে বালুরঘাট থানার পুলিশ। পুলিশে অভিযোগ দায়ের নিয়ে সোহমের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কয়েকদিন আগে এই প্রযোজকের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তাঁর পাল্টা দাবি, তরুণ দাসই তাঁকে ভিন্নভাবে হুমকি দিয়েছেন। এমনকি জয় শ্রী রাম স্লোগান দিয়ে তীর-ধনুক নিয়ে হামলার হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রযোজকের বিজেপির একাধিক নেতা-মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় রয়েছে বলেও তাঁকে ভয় দেখানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বালুরঘাট থানার মামলায় অভিযুক্ত সোহম। আগাম জামিন চেয়ে আবেদন করে হাইকোর্টে। বিচারপতি দেবাংশু বসাক সোহমের আবেদন নাকচ করেছে। বালুরঘাটের তরুণ দাস ১৫ লক্ষ টাকা সোহম চক্রবর্তীরকে দেয় ২০১৮ সালে। বাগুইআটি বেসরকারি ব্যাঙ্কের চেকে টাকা নেয় সোহমের সংস্থা। আজ পর্যন্ত ছবি বানায়নি সোহম। টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হয়েছে। জুন ২০২৬ বালুরঘাট থানায় অভিযোগ করে তরুণ দাস। FIR রুজু করে তদন্ত শুরু হয়। বিএনএস ৩১৬(২), ৩৫১(২) দুই ধারায় অভিযুক্ত সোহম।

অভিযোগকারী তরুণ দাস বালুরঘাটের মঙ্গলপুর এলাকার বাসিন্দা, তিনি চলচ্চিত্র প্রযোজকও বটে। তাঁর দাবি, সোহম চক্রবর্তীকে সিনেমায় অভিনয়ের জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। কিন্তু টাকা নেওয়ার পরেও তিনি ছবির কাজে অংশ নেননি। এই অভিযোগের পর পাল্টা অভিযোগও আনেন সোহম। অভিনেতার দাবি ছিল, ওই প্রযোজকের তরফে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বালুরঘাট থানার মামলায় অভিযুক্ত অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী আগাম জামিন চেয়ে আবেদন করে হাইকোর্টে। বুধবার ১৪ অক্টোবর তার আগাম জামিনের আবেদন খারিজ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। সুতরাং পুজোর মুখে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন অভিযুক্ত অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সহম চক্রবর্তী।

একাধিকবার বিতর্কে জড়িয়েছে সোহম চক্রবর্তীর নাম। একটি হোটেলে শুটিং করতে গিয়ে হুজ্জতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০২৪ সালের জুন মাসে, শুটিং করতে গিয়ে শুক্রবার সন্ধেয় নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে অভিনেতা তথা চণ্ডীপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed