কলকাতায় দশেরার মঞ্চে স্লিপ অফ টাং! ভাইরাল মন্তব্য, দুঃখপ্রকাশ রণবীরের
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা। কলকাতার সল্টলেকে দশেরা অনুষ্ঠানে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের কথা বলতে গিয়ে মুখ ফস্কে রণবীর বলে ফেলেন ঠিক উল্টোটা।

দীপাবলিতে মুক্তি পাচ্ছ ‘রামায়ণ: পার্ট ১’ (Ramayana: Part 1) । তার আগে সারা দেশ ঘুরে ছবির প্রচার সারছেন অভিনেতা রণবীর কপূর ও সহ অভিনতারা।কলকাতায় রাবণ দহনে এসে মুখ ফস্কে ভুল মন্তব্য রণবীরের, নিন্দা হতেই কী সাফাই দিলেন ‘রাম’? সেখানে দশেরা ও রামায়ণের মাহাত্ম্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মুখ ফস্কে এক ভুল মন্তব্য করে বসেন অভিনেতা। আর রণবীরের সেই ভুল মন্তব্য নিয়ে ট্রোল শুরু হয়ে যায় সোশাল মিডিয়ায়।

অনুষ্ঠান মঞ্চ থেকে সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেতা। আর কলকাতায় এসে দশেরার শুভেচ্ছা জানাতে গিয়ে হয়ে গেল বাক্য-বিভ্রাট। বলতে গেলেন এক , আর হয়ে গেল আরেক ! আর তা ঘিরে ইন্টারনেট ভরে গেল ট্রোলিংয়ে। কলকাতার সল্টলেকে দশেরা অনুষ্ঠানে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের কথা বলতে গিয়ে মুখ ফস্কে রণবীর বলে ফেলেন ঠিক উল্টোটা।

কলকাতার সল্টলেক সেন্ট্রাল পার্কের রাবণ দহন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই ঘটে বিপত্তি। রণবীর বলতে চেয়েছিলেন যে, “খারাপ বা অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও সততারই জয় হয়”। কিন্তু মুখ ফস্কে তিনি বলে ফেলেন, “বুরাই কিতনি ভি তাকাতভার কিউ না হো, আখির মে অন্ত সাচ্চাই অউর আচ্ছাঈ কি হি হোতি হ্যায়” অর্থাৎ অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত সত্য ও ভালরই ‘অন্ত’ বা বিনাশ ঘটে। আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া ট্রোলিং। ভাইরাল হতে শুরু করে রণবীরের সেই বক্তব্য।

বিজয়া দশমীর সন্ধ্যায় সেন্ট্রাল পার্কের সুবিশাল মাঠে স্থাপিত শ্রীরামের বিশাল প্রতিমার সামনে অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে ধুমধাম করে পালন করা হয় রাবণ দহন। প্যান্ডেলজুড়ে উপস্থিত হাজার হাজার সাধারণ মানুষের উল্লাস আর করতালির মাঝে পোড়ানো হয় রাবণের প্রকাণ্ড কুশপুতুল। এই অনুষ্ঠানেই হাজির ছিলেন রণবীর কাপুরসহ ‘রামায়ণ’ ছবির টিম। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

আর সেই মঞ্চেই রামায়ণের কথা বলতে গিয়ে, পুরনো এক প্রবাদকে বক্তব্যে তুলে ধরেন রণবীর। সেই প্রবাদ বলতে গিয়েই মুখ ফসকে ভুল বলে ফেলেন! ভুল করে রণবীর বলেন, ”দশেরা আমাদের এক অত্যন্ত সুন্দর কথা মনে করিয়ে দেয় যে, অন্যায় বা অপশক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত বিনাশ ঘটে সত্য ও শুভশক্তিরই!” আর তা ঘিরে ইন্টারনেট ভরে গেল ট্রোলিংয়ে।

বিতর্কের আঁচ টের পেয়েই বুধবার চেন্নাইয়ে ছবির একটি অনুষ্ঠানে এসে রণবীর কপূর কলকাতার সেই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। বলেন, তিনি মুখ ফস্কেই উলটোটা বলে ফেলেছেন। চেন্নাইয়ের জমকালো মঞ্চে দাঁড়িয়ে সেই ভুলটাকে স্বীকার করে, স্পষ্ট করে রণবীর বলেন, “গতকাল একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যার জন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।

কলকাতায় দশেরার অনুষ্ঠানে আমার মুখ ফস্কে একটি ভুল শব্দ বেরিয়ে গিয়েছিল। আমি আসলে যা বোঝাতে চেয়েছিলাম তা হল— ‘অধর্ম বা অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও কল্যাণেরই জয় হয়।’ ক্ষমা চাইতে গিয়ে রণবীর তার অভিনীত ‘রকস্টার’ ছবির গানের জনপ্রিয় লাইন মনে করিয়ে দেন। বলেন, “জো ভি ম্যায় কেহনা চাহু, বরবাদ করে আলফাজ মেরে” । তবে রণবীর ক্ষমা চেয়ে নেওয়ায় আপাতত বিতর্কে দাঁড়ি পড়বে বলেই আশা করা যায়।

দীপাবলিতে ‘রামায়ণ: পার্ট ১’ (Ramayana: Part 1) দেখার অপেক্ষায় দর্শক । বহু প্রতীক্ষিত এই ছবি। পরিচালক নীতেশ তিওয়ারির এই ছবিতে ভগবান রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। অন্যদিকে, রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকেও। লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে এবং হনুমানের চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ছবিটি ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা।