সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 17
মোট ভিজিটর 523

‘সবে ব্রেকফাস্ট, এখনও লাঞ্চ বাকি, দেখতে থাকুন কী ভাবে এগোই’, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

0
F

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র ছয় মাস। আগামী সাড়ে চার বছরে আরও অনেক কাজ বাকি। বুধবার বিধানসভায় এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় হাসিরানি এবং শাখারভের শপথগ্রহণের পর বক্তৃতা করেন শুভেন্দু।

শুভেন্দু অধিকারীর ছেড়ে আসন নন্দীগ্রামে জয়ী প্রার্থী হাসিরানি রথ ও রেজিনগরের শাখারভ সরকারের শপথগ্রহণ হল বিধানসভায়। উপনির্বাচনের দুই বিধায়ককে শপথ পাঠ করালেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। ২০৭ থেকে বর্তমানে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়াল ২০৯-তে। পুজোর পর বিধানসভায় দুই বিধায়কের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। দুই বিধায়ককেই শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

বিধানসভার নতুন সদস্য হিসেবে হাসিরানি ও শাখারভকে অভিনন্দন ও বিজয়ার শুভেচ্ছাবার্তা দেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও।

সবে ব্রেকফাস্ট, লাঞ্চ এখনও বাকি। সকলকে নিয়ে এগোবে সরকার। বুধবার রাজ্য বিধানসভায় হাসিরানি এবং শাখারভের শপথগ্রহণের অনুষ্ঠানে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে নন্দীগ্রামে বিজয়ী হাসিরানি রথ এবং রেজিনগরে জয়ী শাখারভ সরকার এদিন বিধানসভায় শপথ নেন। সেখান থেকেই রাজ্যবাসীকে বার্তা দিলেন শুভেন্দু। জানালেন, সবে ছ’মাস হল সরকারে এসেছেন তাঁরা। আগামী সাড়ে চার বছরে আরও অনেক কিছু করার আছে। বিধানসভায় দাঁড়িয়ে নন্দীগ্রাম ও রেজিনগরের বিধায়ককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

হাসিরানি এবং শাখারভের শপথগ্রহণের পর বক্তৃতা করেন শুভেন্দু। তিনি বলেন, “বিজেপি-কে সাম্প্রদায়িক বলে সংখ্যালঘুদের থেকে দূরে সরিয়ে রাখা হতো। কিন্তু সংখ্যালঘুরা রেজিনগরে বিজেপি-কে ভোট দিয়েছেন। আমি প্রচারে গিয়েছিলাম। চকোলেট কুড়োতে গিয়ে একটি ছোট মেয়ের দুঃখজনক প্রয়াণ হয়। তার বাড়িতে গিয়েছি আমি। নির্বাচন মিটে যাওয়ার পর তার বাড়িতে গিয়েছি আমি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা তুলে দিয়েছি মেয়েটির মা-বাবার হাতে। এতদিন বিজেপি-কে সাম্প্রদায়িক বলে করে খেয়েছেন আপনারা। রেজিনগরে সেটা ভেঙেচুরে তছনছ হয়ে গিয়েছে। রেজিনগরে ৭০০০০ মহিলা অন্নপূর্ণায় উপকৃত, যার মধ্যে ৩৫০০০ সংখ্যালঘু।”

শুভেন্দু আরও বলেন, “যাঁরা আমাদের হিন্দুদের দল বলেন…হ্যাঁ আমরা হিন্দু। সনাতনে বিশ্বাস করি। মাথায় টিকা রাখি। সরকার চালানোর ক্ষেত্রে যাকে প্রয়োজন, তাকেই অগ্রাধিকার রেজিনগরে ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শাখারভ সরকার। এর মাধ্যমেই প্রমাণিত যে এই সরকার মাত্র ছ’মাসের মধ্যে সকলের আস্থা অর্জনের দিকে অগ্রসর হয়েছে। এটাতো ব্রেকফাস্ট হচ্ছে সরকারের। এখনও সাড়ে চার বছর আমরা যাব, ৫৪ মাস। ছ’মাস যা দেখেছেন, তা সকালের চা-বিস্কুটের সময়। এখনও ব্রেকফাস্ট হয়নি। লাঞ্চ বাকি আছে। দেখতে থাকুন আমরা কী ভাবে এগোই এবং কী করে মানুষকে যুক্ত করে নিয়ে এগোতে থাকব। নিজেরা লড়ালড়ি করুন আপনারা।”

রাজ্যে এখন প্রধান বিরোধী দল ঋতব্রত তৃণমূল। দলের নাম-প্রতীক নিয়ে মমতা-তৃণমূলের সঙ্গে লড়াই চলছে তাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঋতব্রত দাবি করেন, তাঁদের হলফনামা ছিনতাই হয়েছে বলে। এদিন তাঁকেও আস্থা জোগান শুভেন্দু। বলেন, “আমি বিরোধী দলনেতাকে বলব, যদি এফআইআর করেন, আমি মামলা সিআইডি-কে দিয়ে দেব। এই ধরনের আইনশৃঙ্খলাজনিত ঘটনা আমাদের রাজ্যে না হওয়াই ভাল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed