সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

ব্যর্থতার অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, তারপরেই বড়সড় সাফল্য পুলিশের

0
F

মন্দির চুরি রুখতে ব্যর্থতার অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, তারপরেই বড়সড় সাফল্য পুলিশের—গ্রেফতার ৩। দক্ষিণ ২৪ পরগনায় সম্প্রতি ধারাবাহিক মন্দির চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

এর আগে এলাকায় বারবার মন্দিরে চুরি ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে স্থানীয় বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন। একাধিক মন্দিরে চুরি, চোর ধরতে ব্যর্থতার অভিযোগে পুলিশের বিরুদ্ধে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আর সেই বিক্ষোভের পরেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বড়সড় সাফল্য পেল পুলিশ।

জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ মন্দিরে চুরির অভিযোগে মনতাজ গাজী, নাসিম মোল্লা ও আব্বাস আলি সর্দার নামে তিনজন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর জীবনতলা থানা এলাকায় পরপর দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ।

ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী যেমন বেশ কিছু অলঙ্কার ও পিতলের বাসনপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পুলিশের দাবি, জেরায় ধৃতরা চুরির কথা স্বীকার করেছে। বাসন্তী-সহ ক্যানিং মহকুমার আরও মন্দির চুরির ঘটনায় তাদের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *