সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

মিড-ডে-মিলে ধোঁয়া ওঠা বিরিয়ানি

0
F

স্কুলে মিড ডে মিলে খুদেদের পাতে পড়ল ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি। প্রতিদিনের চেনা মেনুতে হয় ডিমের ঝোল, নয়তো সয়াবিন কিংবা মরসুমি সবজি। কিন্তু মিড ডে মিলের ঘণ্টা বাজতেই থালায় আচমকা এসে পড়ে ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি। ঠিক এমনই এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী থাকল রায়দিঘি গিরিবালা আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।

রায়দিঘি গিরি বালা আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলে পরিবর্তে হল বিরিয়ানি । দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি থানা অন্তর্গত রায়দিঘি দুই নম্বর ব্লকের অন্তর্গত গিরি বালা আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের পরিবর্তে আয়জন করা হল বিরিয়ানির ।

এতদিন যাবত ওই স্কুলে মিড ডে মিলের সাথে ডিমের তরকারি এবং ডাল ও সবজি পরিবেশন করা হতো। কিন্তু হঠাৎ আজকের সম্পূর্ণ পরিবর্তন, মিড ডে মিলে হলো নবাবী বিরিয়ানি। এই বিরিয়ানি খাদ্য পেয়ে খুশি হল স্কুলের ছাত্রছাত্রীরা এবং ওই এলাকার অভিভাবক ও অভিভাবিকা।

ওই স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামানিক মহাশয় বলেন যে, আমি এই স্কুলের ছাত্র-ছাত্রীদের কে নিজের সন্তানের মতো স্নেহ করি, এই দরিদ্র ও অসহায় ছাত্রছাত্রীরা কোনদিন বিরিয়ানি পাইনি। তাই নিজের সাধ্যমত ব্যয় বরাদ্দ করে রাজকীয় ভাবে বিরিয়ানি খাওয়ানো হলো তাদের ।

খুশি আনন্দে ছাত্রছাত্রীরা ওই বিরিয়ানি চেটেপুটে খেলো। এতে আমি খুবই খুশি হলাম এবং আনন্দে আমার বুক ভরে গেল। আবার আমি চেষ্টা করব ইলিশ মাছ খাওয়ানোর জন্য। এই ভাবে ছাত্রছাত্রীদের ভালো ভালো খাবার খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *