পুজোর কেনাকাটায় স্বস্তি: চার দিনে বাড়তি ২৪৪টি মেট্রো
কলকাতা, 30 সেপ্টেম্বর: প্রি-পুজো ভিড় সামলাতে ৩, ৪, ১০ ও ১১ অক্টোবর কলকাতা মেট্রোর ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে বাড়তি পরিষেবা মিলবে। তবে অরেঞ্জ ও পার্পল লাইনের যাত্রীদের জন্য আলাদা নিয়ম রয়েছে। দুর্গাপুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই পুজোর কেনাকাটা পুরোদমে শুরু হয়ে গিয়েছে। সপ্তাহান্তে শনি এবং রবিবারই পুজোর কেনাকাটা সারতে বাড়ির বাইরে পা রাখছেন অধিকাংশ মানুষ । ফলে গণপরিবহণে নিত্যযাত্রীদের সঙ্গে বাড়ছে সেই সব মানুষদের উপস্থিতি ।

পুজোর আগে এই বাড়ন্ত যাত্রী-চাপের কথা মাথায় রেখে সপ্তাহান্তে আরও বেশি মেট্রো চালানো পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর আগে দু’টি শনিবার ও দু’টি রবিবার মিলিয়ে বাড়তি একগুচ্ছ মেট্রো চালানো হবে। এই সিদ্ধান্তের ফলে শনি এবং রবিবার ব্লু (Blue), গ্রিন, ইয়েলো লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৩ ও ১০ অক্টোবর শনিবার এবং ৪ ও ১১ অক্টোবর রবিবার পর্যন্ত অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। অর্থাৎ পুজো শুরুর আগে চার দিন নতুন সূচি অনুয়ায়ী বাড়তি মেট্রো পাবেন যাত্রীরা।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী,ব্লু(Blue) লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইন মিলিয়ে দুই শনিবার মোট ৭২ টি মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। পাশাপাশি, এই দুই রবিবারে অতিরিক্ত ৫০টি মেট্রো চালানো হবে। আগামী৩ ও ১০ অক্টোবর এই দুই শনিবারে ব্লু (Blue) লাইনে ২৫২ টির পরিবর্তে ২৭২ টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ওই দুদিন আপ-ডাউন মিলিয়ে ২১২ টির পরিবর্তে ২৩৬ টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ১১১ টির পরিবর্তে ১২৫ টি মেট্রো চলবে। চার দিনে স্বাভাবিক সূচির তুলনায় মোট ২৪৪টি অতিরিক্ত পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের । ইয়েলো লাইনে অতিরিক্ত ট্রেন না থাকলেও নিয়মিত ৭৮টি পরিষেবা চলবে।

পরের দুই রবিবার অর্থাৎ ৪ ও ১১ অক্টোবর ব্লু (Blue) লাইনে ১৫২ টির পরিবর্তে ১৮৮ টি মেট্রো চলবে । গ্রিন লাইনে১১১ টি মেট্রোর পরিবর্তে ১২৫ টি মেট্রো চলবে। ইয়েলো লাইনে ৭৮ টি মেট্রো চলবে। তবে দিনের প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময়ে কোনও বদল হচ্ছে না বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।