সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 19
মোট ভিজিটর 525

নতুন সরকারের প্রথম গঙ্গাসাগর মেলা! আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

0
F

নতুন সরকারের প্রথম গঙ্গাসাগর মেলা! আন্তর্জাতিক মানে গড়ার লক্ষ্যে আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রী, বড় ঘোষণার সম্ভাবনা। আন্তর্জাতিক মানে উন্নীত হবে গঙ্গাসাগর মেলা! প্রস্তুতি পর্যালোচনায় আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রী। নতুন সরকারের কার্যকালে প্রথমবার আয়োজিত হতে চলা ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে বিশ্বমানের করে তুলতে তৎপর হয়েছে প্রশাসন।

আর সেই মেগা ইভেন্টের আগাম প্রস্তুতি এবং পরিকাঠামো উন্নয়নের কাজ তদারকি করতে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । কাকদ্বীপ স্টেডিয়াম ময়দানে আয়োজিত সরকারি জনসভা থেকে একাধিক উন্নয়নমূলক জনকল্যাণ প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি সুন্দরবনের সার্বিক অগ্রগতি নিয়ে বিশেষ বার্তা দেওয়ার কথা রয়েছে তার।

২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রস্তুতি পর্যালোচনা করতে আজ কাকদ্বীপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি সভা থেকে দক্ষিণ ২৪ পরগনা ও সুন্দরবনের উন্নয়ন নিয়ে একাধিক ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

নতুন সরকারের অধীনে ২০২৭ সালে প্রথম গঙ্গাসাগর মেলা। সেই মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আগেভাগেই প্রস্তুতি শুরু করতে চাইছে প্রশাসন। সেই প্রস্তুতি পর্যালোচনা করতে আজ, ফের দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি কাকদ্বীপ স্টেডিয়াম ময়দানে সরকারি সভায় যোগ দেবেন তিনি। ওই সভা থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া এবং দক্ষিণ ২৪ পরগনা ও সুন্দরবনের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম কাকদ্বীপ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ হেলিকপ্টারে তাঁর কাকদ্বীপে পৌঁছনোর কথা। প্রথমে কাকদ্বীপের রবীন্দ্রভবনে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন তিনি। তারপর কাকদ্বীপ স্টেডিয়াম ময়দানে সরকারি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

সুন্দরবনের যোগাযোগব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ, পরিকাঠামো উন্নয়ন এবং জেলার চলমান সরকারি প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিশেষ নজর দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আগামী বছরের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেলা পরিচালনায় অভিজ্ঞ আধিকারিকদেরও আজকের বৈঠকে ডাকা হয়েছে। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেলার প্রস্তুতি আরও সুসংহত করতে চাইছে প্রশাসন। পুণ্যার্থীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, ভেসেল পরিষেবা, লট-৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত নদীপথে যাতায়াত এবং জরুরি চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হতে পারে বৈঠকে।
কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকায় সমুদ্রভাঙন এবং মেলার আগে ভাঙনপ্রবণ এলাকাগুলিতে প্রয়োজনীয় সুরক্ষামূলক কাজ শেষ করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেতে পারে। সম্প্রতি কলকাতায় পুজোর ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনার প্রেক্ষিতে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণে বাড়তি গুরুত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরের আগে কাকদ্বীপ স্টেডিয়াম, হেলিপ্যাড, লট-৮ এবং কচুবেড়িয়া জেটিঘাট পরিদর্শন করেছেন জেলাশাসক, পুলিশ সুপার-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতির পাশাপাশি পৃথক সুন্দরবন জেলার প্রশাসনিক পরিকাঠামো নিয়েও আলোচনা হতে পারে আজকের সফরে।

কাকদ্বীপ রবীন্দ্রভবনে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক শেষে কাকদ্বীপ স্টেডিয়ামে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা করার জন্য তিনি এসেছেন। সুন্দরবনের উন্নয়ন নিয়েও আশ্বাস দেন। তিনি বলেন, ” অবহেলিত সুন্দরবনে ব্যাপক উন্নয়ন করতে চাই। বিগত সরকার গত অর্থবর্ষে যা বরাদ্দ করেছিল, তার সামান্য খরচ করেছিল। কিন্তু তারও বেশির ভাগ চুরি হয়ে গিয়েছে। আমরা আগামী কয়েক মাসে ব্যাপক উন্নয়ন করব। পর্যটনের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।” এর আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা, সুন্দরবনের নদীবাঁধ ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed