সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

বাঁকুড়ায় আত্মসমর্পণ তিন মাওবাদী শীর্ষ নেতৃত্বের

0
F

বুধবার ২৩ শে সেপ্টেম্বর বাঁকুড়ায় আত্মসমর্পণ করলেন মাওবাদীদের ৩ শীর্ষ নেতা নেত্রী। এদের মধ্যে আছেন রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন, জবা মাহাতো ওরফে বুলু ওরফে গোরি ও নয়নতারা সাহু ওরফে মিতা ওরফে ঝুমা। এদের বিরুদ্ধে ৮০ টির মতো কেশ আছে। ধার্য করা হয়েছিল মাথার নাম। এডিজি (পশ্চিমাঞ্চল) এর কাছে আত্মসমর্পণ মাওবাদীদের।

অবশেষে তিন কুখ্যাত মাওবাদী শীর্ষ নেতা-নেত্রী বাঁকুড়া পুলিশের কাছে আত্মসমর্পণ করে। বুধবার বাঁকুড়া পুলিশ লাইনে রাজ‍্য পুলিশের এডিজি (পশ্চিমাঞ্চল)-র কাছে আত্মসমর্পণ করলো ওই তিন জন মাওবাদী। সেখানে উপস্থিত ছিলেন ডিআইজি (বাঁকুড়া রেঞ্জ) অভিষেক মোদী, পুলিশ সুপার পিভিজি সতীশ পাশুমার্থী সহ একাধিক পুলিশ কর্তা।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এডিজি (পশ্চিমাঞ্চল) আনন্দ কুমার বলেন, রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন,জবা ওরফে বুলু, নয়নতারা সাহু ওরফে মিতা ওরফে ঝুমা এই তিন জন আত্মসমর্পণ করে। তিনি বলেন, এরা বিগত ২০ বছর ধরে সক্রিয় ছিল। গত ১০ বছর পশ্চিম বাংলায় অপারেশনের কাজ করছে। জবা ও নয়নতারা ছিলেন মাওবাদী সংগঠনের জোনাল কমিটির সদস্য এবং রামপ্রসাদ ছিলেন বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশার আঞ্চলিক কমিটির সদস্য। জেলা পুলিশের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পাশের রাজ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার কোলহান অঞ্চলেও এই তিন জন সক্রিয় ছিলেন। আত্মসমর্পণকারী তিন মাওবাদী দু’টি ইনসাস, একটি AK 47, ১০টি ম্যগাজিন ও ১৫৪ রাউন্ড কার্তুজ জমা দিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ৩ মাওবাদী নেতা-নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন থানায় সম্মিলিতভাবে ৮০ টির মতো মামলা রয়েছে। ইউ.এ.পি.এ ছাড়াও অস্ত্র ও বিস্ফোরক আইনেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আত্মসমর্পণ করার পর মাওবাদী শীর্ষ নেতা রামপ্রসাদ মান্ডি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি ২০ বছর ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের যেসব এলাকায় অনুন্নয়নের অন্ধকার জমে ছিল তা আস্তে আস্তে কেটে গেছে। এখন নতুন সরকার আসার পর রাস্তা হয়েছে, বিদ্যুৎ পৌঁছে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়েছে, তাই তারা সশস্ত্র আন্দোলনের পথ ছেড়ে সরকারের উন্নয়নে সামিল হতেই আত্মসমর্পণ করেছে। এই পথ কেন বেছে নিয়েছিলেন তার উত্তরে তিনি বলেন, আমার এলাকায় যে আঁধার দেখেছি তখন ভেবেছিলাম তা দূর করতে পারে একমাত্র সিপিআই (মাওবাদী) পার্টি। এখন নতুন সরকারের উন্নয়ন মুলক কাজ আমাদের ভালো লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *