সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

সিম্বল রাখতে পারেননি মমতা ব্যানার্জি বললেন অর্জুন

0
F

দলের সিম্বল রাখতে পারেননি, মমতা ব্যানার্জি ও তার দল উঠে যাবে বললেন রাজ্যের পরিবহন ও শ্রম দফতরের মন্ত্রী তথা নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং।

আগামী মাসেই রাজ্যে রেজিনগর ও নন্দীগ্রাম এই দুই বিধানসভার কেন্দ্রের উপনির্বাচন। সেই দুটি বিধানসভা কেন্দ্রে এবার জয়ের ব্যাপারে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনালেন রাজ্যের পরিবহন ও শ্রম দফতরের মন্ত্রী তথা নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া নন্দীগ্রামে তো আমরা জিতব। আর রেজিনগর বিধানসভাতেও এবার মানুষ শুভেন্দু অধিকারীর চার মাসের উন্নয়নমূলক কাজের উপর ভিত্তি করেই ভোট দেবে। হুমায়ুন কবীর ফাঁকা আওয়াজ দেয়।

পাশাপাশি এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন মমতা ব্যানার্জির রাজনৈতিক সংকট দেখা দিচ্ছে। নিজের দলের সিম্বল ধরে রাখতে পারছে না। পুরো দলটাই আগামীদিনে উঠে যাবে। আর যে ফুটবল চিহ্ন নিয়ে উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লড়ছে সেই বিষয়ে মন্ত্রীর বক্তব্য, সময় খারাপ পুরো ফুটবলটাই লিক আছে। উনি আর কিছু ধরে রাখতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *