সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

দীর্ঘদিনের দাবি পূরণ হবে কি জঙ্গলমহল বাসীদের?

0
F

বাঁকুড়া :- রাজ্যে পালা বদলের পর দীর্ঘদিনের দাবি কি পূরণ হবে বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দাদের ? এবার কি দীর্ঘদিনের দাবি মেনে তৈরি হবে সারেঙ্গার গড়গড়্যা অঞ্চলের বামুনডিহা নদী ঘাটে কংসাবতী নদীর উপর ব্রীজ? কাটবে কি দৈনন্দিন জীবনের যাতায়াতের কালো মেঘ ? প্রশ্ন বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার কংসাবতী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। আশায় বুক বেঁধে তারা তাকিয়ে আছে বর্তমান রাজ্য সরকারের দিকে।

 ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি প্রার্থী বর্তমানে রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে বিজেপি সরকার এলে কংসাবতী নদীর উপর ব্রীজ তৈরি করা হবে। কয়েকদিন আগে বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা, জেলাশাসক অনিশ দাশগুপ্ত, পুলিশ সুপার ভি.জি সতীশ পাশুমার্থী সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা কংসাবতী নদীর বামুনডিহাঘাট পরিদর্শন করেন। 

      নদীর দুই পাড়ের বাসিন্দাদের নদীর উপর ব্রীজের দাবী দীর্ঘদিনের।  বিগত সরকারের জনপ্রতিনিধিরা ব্রীজ তৈরীর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পুরণ হয়নি। এই ব্রীজ তৈরি হলে নদীর দুই প্রান্তের বিস্তীর্ণ এলাকার মানুষের সাথে যোগাযোগ বাড়বে। এমনকি ঝাড়গ্রামের সাথে যোগাযোগের পথ অনেক কমে যাবে। এমনিতে সারা বছর বাসের সাঁকো দিয়ে যাতায়াত করে সাধারণ মানুষ, বর্ষার সময় ভরসা নৌকা, যা ঝুঁকিপূর্ণ যাতায়াত। তাতেই যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী, রোগী ও রোগীর আত্মীয়দের। সরকার পালাবদলের পর বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকদের এই পরিদর্শন নিয়ে খুশি এলাকাবাসীরা। তবে সবশেষে এলাকাবাসীদের একটাই প্রশ্ন, এবার কি দীর্ঘদিনের দাবি মেনে তৈরি হবে সারেঙ্গার গড়গড়্যা অঞ্চলের বামুনডিহা নদী ঘাটে কংসাবতী নদীর উপর ব্রীজ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *