সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 22
মোট ভিজিটর 528

‘অনেকে পুজোর আনন্দ নষ্ট করতে চায়, দুর্ঘটনাও হতে পারে’, মুর্শিদাবাদ থেকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

0
63

মুর্শিদাবাদের লালবাগে বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সাবধানবার্তা শুভেন্দুর। দুর্গাপুজোর সময় সকলকে সতর্ক থাকার জন্য বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদে চারটি পুজোর উদ্বোধন করতে এসেছিলেন তিনি। প্রথমে যান লালবাগের বুধাসপাড়ায়। সেখানে পুজোর উদ্বোধনের পরে মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি আপনাদের জন্য শুধু একটাই প্রার্থনা করব, পুজো ভাল কাটুক। কয়েক দিন আগে পুজো মণ্ডপে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা অন্য কোনও কারণে কিছু ঘটেছে বলে আমি শুনেছি। আমি আশা করব, এ ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে পুলিশ এবং পুজো কমিটিগুলি সতর্ক থাকবে।’’

দুর্গাপুজোর আগে সাবধানবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। লালবাগে বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করতে গিয়ে তিনি জানান, অনেকে দুর্গাপুজোর আনন্দ নষ্ট করতে চায়। তাই আগে থেকে পুলিশ ও পুজো উদ্যোক্তাদের সতর্ক থাকতে হবে। শুভেন্দু জানিয়ে দেন, মুর্শিদাবাদে নতুন করে ৮০০-র বেশি নতুন পুজো অনুমোদন পেয়েছে। সাবধানে সকলকে দুর্গাপুজো করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ‘স্পর্শকারত’ মুর্শিদাবাদ থেকে শুভেন্দুর এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর জানান, সম্প্রতি জেলার দুটি পুজো মণ্ডপে দুর্ঘটনা বা অন্য কোনও কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। তাই আগে থেকে এই নিয়ে পুলিশ ও পুজোর উদ্যোক্তাদের সতর্ক করেন শুভেন্দু। তিনি জানান, অনেকে চায় পুজোর আনন্দ নষ্ট করতে। আবার দুর্ঘটনাও ঘটতে পারে। তাই সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রী বলেন, “পরিবর্তনের সরকার আসার পরে রাজ্যে ১২ হাজার নতুন পুজো হয়েছে। ২০২৫ সালে ৪৫ হাজার পুজো হয়েছিল। এবার ৫৮ হাজার পুজোকে অনুদান দেওয়া হয়েছে। বিদ্যুৎ ফ্রি করে দিয়েছি। সব লাইসেন্সও ফ্রি। জেলায় ৮০০-র বেশি নতুন পুজো অনুমোদন পেয়েছি।” জেলার পুজোর আয়োজকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সনাতনীদের ঐতিহ্য, পরম্পরাকে বাঁচিয়ে রাখার জন্য তাঁদের অভিনন্দন জানান তিনি।

পুজোর উদ্বোধনে এসে মুর্শিদাবাদের জন্য একাধিক ‘উপহার’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জেলার বেকার যুবকরা চাকরি পাবেন। গঙ্গাভাঙন রোখার কাজ খুব শীঘ্রই শুরু হবে। ২৭ অক্টোবর এই নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠক রয়েছে। লালবাগের একটি ঝিল সংস্কার করা হবে। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে আরও কাজ হবে। নেশামুক্ত ভারতের পাশাপাশি নেশামুক্ত পশ্চিমবঙ্গ ও নেশামুক্ত মুর্শিদাবাদ গড়ার ডাক দেন শুভেন্দু। পাশাপাশি তিনি জানান, মুর্শিদাবাদে বাল্যবিবাহের হার অত্য়ন্ত বেশি। তাই জেলায় বাল্যবিবাহ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেকে চায় আনন্দ নষ্ট করতে। আবার দুর্ঘটনাও হতে পারে। এটা আমার বলা ঠিক হবে না রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে। পুলিশ তদন্ত করছে। সকলে মিলে আনন্দ করুন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed