আগামীকাল দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচন ২০২৬।
এই দ্বিতীয় পর্যায়ের নির্বাচনকে সুষ্ঠুভাবে , ভয়হীন ভাবে, নির্বাচন প্রক্রিয়া শেষ করবার জন্য উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বত্র জানানো হয়েছে নির্বাচনের আগের দিন থেকে সমস্ত গাড়ির চেকিং করা এবং তার সাথে একজনের বেশি বাইকে যাতায়াত করা যাবে না, হেলমেট সহ গাড়ির যাবতীয় কাগজপত্র সাথে রাখতে হবে। নির্বাচন কমিশনের সার্কুলার অনুযায়ী দক্ষিণেশ্বর থানার পক্ষ থেকে এম এম ফিডার রোড এবং কুমুদ হোসাল রোড সংযোগস্থলে কালাচাঁদ স্কুল মোড়ে চলছে নাকা চেকিং । পুলিশের সাথে রয়েছে আধা সামরিক বাহিনীর কর্মীরা। সমস্ত গাড়ি থামিয়ে এবং বাইকে তিনজন করে গেলে এবং হেলমেট ছাড়া গেলে, পরে তাদেরকে ধরা হচ্ছে এবং চেকিং করা হচ্ছে। যাতে আগামীকালের দ্বিতীয় পর্যায়ে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই উদ্যোগ দেখা যাচ্ছে সর্বত্র ।
বলরাম বসুর রিপোর্ট