সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 21
মোট ভিজিটর 527

স্ত্রীর ভয়ে কাণ্ডজ্ঞান হারালেন যুবক! ২২ তলার ব্যালকনি গলে পালানোর চেষ্টায় পড়ে মৃত্যু

0
F

স্ত্রীর ভয়ে কাণ্ডজ্ঞান হারালেন যুবক! ২২ তলার ব্যালকনি গলে পালানোর চেষ্টা, নিচে পড়েই মৃত্যু যুবকের। অশান্তি করতে পারে বৌ, আতঙ্কে ব্যালকনি দিয়ে পালানোর চেষ্টা, গ্রেটার নয়ডায় ২২ তলা থেকে পড়ে মৃত্যু যুবকের। স্ত্রীর সঙ্গে অশান্তি এড়াতে তিনি ব্যালকনিতে চলে যান। রেলিং বেয়ে নীচের তলায় নামার চেষ্টা করতেই হাত ফস্কে যায়। মৃত যুবকের নাম হর্ষিত লাভানিয়া।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়।

মাত্র দুবছর আগে ২০২৪ সালে ধুমধাম করে বিয়ে হয় তাঁর। যদিও সুখকর হয়নি তাদের দাম্পত্য জীবন। শুরু হয় নিজেদের মধ্যে অশান্তি। সেই অশান্তি ও দাম্পত্য কলহ থেকে দূরে থাকতে গত ছ’মাস ধরে স্ত্রীর কাছ থেকে আলাদা থাকছিলেন ৩০ বছরের হর্ষিত লাভানিয়া। এদিন আচমকা তার স্ত্রী সেই ফ্ল্যাটে হাজির হন তার সাথে কথা বলার জন্য। কিন্তু হর্ষিত নিজের স্ত্রীর সাথে কথা বলতে ইচ্ছুক ছিলেন না । তিনি চাননি, স্ত্রী ঘরের ভিতরে আসুক। স্ত্রীর সঙ্গে আবারও ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য দরজা বন্ধ করেই ছিলেন তিনি। এদিকে বারবার কথা বলার কাকুতি মিনতি করছিলেন তাঁর স্ত্রী। এমনকী সিকিউরিটি গার্ডকে ডেকে দরজা খোলার কথাও বলেছিলেন তিনি। এরপরই চরম পদক্ষেপ করেন হর্ষিত। স্ত্রীর সাথে অশান্তি এড়িয়ে যাওয়ার জন্য তিনি তার ২২ তলার ফ্ল্যাটের ব্যালকনির পাইপ বেয়ে পালাতে চেষ্টা করেন তিনি তারপরেই ঘতে দুর্ঘটনা পা পিছলে গিয়ে হাত ফোঁসকে যায় ও সেই উঁচু ফ্ল্যাট থেকে মাটিতে পরে মৃত্যু হয় হরষিতের।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটিতে। স্ত্রীর সঙ্গে ঝামেলা, অশান্তি এড়িয়ে যাওয়ার জন্যেই আবাসনে ২২ তলার ব্যালকনির পাইপ বেয়ে পালাতে গিয়ে হাত ফোঁসকে ২২ তলা থেকে পরে মৃত্যু হয় ওই যুবকের। ২০২৪ সালে হর্ষিত লাভানিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু স্ত্রীর সঙ্গে নিত্যদিন ঝামেলার কারণে গত ছ’মাস ধরেই তিনি আলাদা থাকতেন।

ওই আবাসনে হর্ষিত ভাড়া ফ্ল্যাটে থাকতেন। ঘটনার দিন আচমকাই তাঁর স্ত্রী সেখানে এসেছিলেন। ফ্ল্যাটের দরজা ধাক্কাতেই আঁতকে উঠেছিলেন হর্ষিত। তিনি চাননি, স্ত্রী ঘরের ভিতরে আসুক। স্ত্রীর সঙ্গে আবারও ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য দরজা বন্ধ করেই ছিলেন তিনি। এদিকে বারবার কথা বলার কাকুতি মিনতি করছিলেন তাঁর স্ত্রী। এমনকী সিকিউরিটি গার্ডকে ডেকে দরজা খোলার কথাও বলেছিলেন তিনি। এরপরই চরম পদক্ষেপ করেন হর্ষিত। সেই সময় ফ্ল্যাটের ব্যালকনি থেকে নীচে নামার চেষ্টা করছিলেন যুবক। আচমকাই তাঁর পা পিছলে যায়। সঙ্গে সঙ্গে ব্যালকনি থেকে নীচে পড়ে যান। মাটিতে পড়তেই গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হর্ষিতের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে কলহের কারণে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তাই ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতে শুরু করেন। কিন্তু সেখানেও স্ত্রীর আতঙ্ক পিছু ছাড়েনি তাঁকে। স্ত্রী এসে অশান্তি করতে পারে, এই আতঙ্ক সারাক্ষণ তাঁকে ঘিরে থাকত। দু’দিন আগে সেই আতঙ্কই প্রাণ কাড়ল হর্ষিতের। তাঁর মৃত্যুর জন্য স্ত্রীকে দায়ী করেছে হর্ষিতের পরিবার। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed