Cockroach Janata Party : দেশজুড়ে শোরগোল, এবার “ককরোচ জনতা পার্টি” ট্রেডমার্কের জন্য ২টি আবেদন জমা পড়ল
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি : এবার "ককরোচ জনতা পার্টি" (Cockroach Janata Party) ট্রেডমার্কের জন্য দু'টি আবেদন জমা পড়ল।
দেশজুড়ে ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে এই ব্যাঙ্গাত্মক আন্দোলন।
সুপ্রিম কোর্টে একটি শুনানি চলাকালীন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর মন্তব্যের পর পরই জন্ম নেয় আরশোলা জনতা দল।
গত সপ্তাহে একটি মামলা শুনছিলেন প্রধান বিচারপতি।
শুনানি চলাকালীন তিনি বেকার ছেলেমেয়েদের ‘আরশোলা’, ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ, বেকার ছেলেমেয়েরা কিছু করতে না পেরে সাংবাদিকতা, সমাজমাধ্যম ব্যবহারকারী এবং তথ্যের অধিকার কর্মী হিসাবে কাজ শুরু করেন।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update