সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 22
মোট ভিজিটর 528

দিপকেকে শর্তসাপেক্ষে জামিন দিল দিল্লির আদালত

0
F

অবশেষে অভিজিৎ দিপকেকে শর্তসাপেক্ষে জামিন দিল দিল্লির আদালত। শান্তিভঙ্গ না-করার মুচলেকায় সই করে মুক্তি পেলেন সিজেপি -নেতাককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎদিপকের জামিন মঞ্জুর করল দিল্লির আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার টাকা বন্ড।

পুলিশ সূত্রে খবর, শান্তিভঙ্গ করবেন না বলে মুচলেকা (‘পিস বন্ড’)-তে তাকে সই করার নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশ মেনে নেওয়ার পরে শনিবার বিকেলে মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন তিনি। শুক্রবার ‘তেরঙা যাত্রা’য় যোগ দিতে দিল্লির বাড়ি থেকে বেরোনোর মুহূর্তেই আটক হন সিজেপি প্রধান অভিজিৎ দিপকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দিপকের পাশাপাশি আটক হয়েছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা) নেত্রী নেহা বোরা। তাঁকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়। তবে অভিজিৎদিপকেকে শুক্রবার দিনভর আটক করে রাখার পরে গ্রেফতার করা হয়। শনিবার ভোরে দিল্লি পুলিশ জানায়, ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ (আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার) করা হয়েছে ককরোচদের প্রধানকে।

পুলিশের বক্তব্য, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় গ্রেফতার করা হয়েছে দিপকেকে। উল্লেখ্য, নাগরিক সুরক্ষা সংহিতার ১৭০ ধারায় কোনও পরোয়ানা বা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়াই কোনও অপরাধ ঠেকাতে কাউকে গ্রেফতার করতে পারে পুলিশ। গ্রেফতারের পরে শনিবার স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়। সেখানেই জামিন পেলেন তিনি।

সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার তেরঙা হাতে গেট টপকে যন্তর মন্তরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। সেই অভিযোগেই তাঁদের গ্রেফতার করা হয়। কারণ, তার আগেই দিল্লি পুলিশ জানিয়েছিল, যন্তর মন্তরে আর প্রতিবাদ কর্মসূচি করা যাবে না। সে জন্য রাজধানীর তিনটি জায়গায় নির্দিষ্ট করেছিল।

বর্তমানে সৌরভ এবং রাঙ্কা রয়েছেন জেল হেফাজতে। দু’জনকে রাখা হয়েছে তিহাড় জেলে। সেই প্রতিবাদে শুক্রবার বিকেলে যন্তর মন্তরের অদূরে কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দেন দিপকে। তার আগেই দিপকের দিল্লির বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। দিল্লিতে এনসিপি (শরদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্দের বাড়িতে ছিলেন দিপকে। শুক্রবার বিকেলে করোল বাগের বাড়ি থেকে বেরোতে যাওয়ার সময় আটক করা হয় দিপকেকে।

সিজেপির তরফে এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, দলের প্রধানকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, জানা যায়নি। বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর হাতে ছিল তেরঙা। দলের প্রশ্ন, ‘‘তেরঙা নিয়ে হাঁটা কী করে অপরাধ হয়?’’ আটক হওয়ার আগে দিপকেও একই প্রশ্ন করেন, ‘‘আমি একা, আইনও ভাঙিনি, ধরছেন কেন?’’ তার পরে তাঁকে তেরঙা হাতে পুলিশের ভ্যানে উঠিয়ে নিয়ে যেতে দেখা যায়। যদিও পুলিশ তাঁকে শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় গ্রেফতার করেছে। আদালতে জামিন পেলেও মুচলেকা দিতে হয়েছে যে, মুক্তির পরে তিনি শান্তিভঙ্গ করবেন না। তার পরেই থানা থেকে বেরিয়ে আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed