উত্তরাখণ্ডে ফের বড়সড় বিপর্যয়, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলট-সহ ৬ জনের মৃত্যু
ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। আবারও ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি। পরে খবর আসে, চামোলির কাছে ভেঙে পড়ে হেলিকপ্টার। বদ্রীনাথ ধাম থেকে ফেরার পথে ঘটে এই বিপত্তি। খারাপ আবহাওয়ার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান করছে সেখানকার প্রশাসন। বদ্রীনাথ থেকে ফেরার পথে শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের কাছে ট্রান্স ভারত এভিয়েশন পরিচালিত একটি হেলিকপ্টার ভেঙে পড়ে।

বদ্রীনাথ থেকে ফেরার পথে শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের কাছে ট্রান্স ভারত এভিয়েশন পরিচালিত একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। প্রাথমিক সূত্রে খবর, পাইলট সহ মোট ৬ জন যাত্রী ছিলেন বিমানটিতে। ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ফের ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা উত্তরাখণ্ডে। শুক্রবার বদ্রীনাথ ধাম থেকে ফেরার পথে চামোলি জেলার যোশীমঠের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী একটি হেলিকপ্টার। জানা গিয়েছে হেলিকপ্টারটি ওড়ার কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়ে যায়। পরে সেটি ভেঙে পড়ার খবর সামনে আসে। জানা গিয়েছে, হেলিকপ্টারটিতে পাইলট-সহ মোট ছ’জন যাত্রী ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে বদ্রীনাথ থেকে দেরাদুনের দিকে ফেরার পথে ছ’জনকে নিয়ে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। জেলা প্রশাসন সূত্রে খবর, হেলিকপ্টারটিতে পাইলট-সহ মোট ছ’জন ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন যাত্রী। প্রাথমিকভাবে সকলের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রশাসনের তরফে দুর্ঘটনা ও হতাহতের বিষয়ে চূড়ান্ত নিশ্চিতকরণ বাকি ছিল।

চামোলি জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বদ্রীনাথ থেকে দেহরাদুনের দিকে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে প্রথমে নিখোঁজ হয়ে যায় একটি হেলিকপ্টার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর দুটি দল তল্লাশি অভিযান শুরু করে। পরে খবর আসে ছ’জনকে নিয়েই ভেঙে পড়ে সেটি। হেলিকপ্টারটিতে পাঁচ জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও এক্স-এ একটি পোস্ট করে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, জেলা প্রশাসন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে। তিনি ক্রমাগত পরিস্থিতির উপর নজর রেখেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে, ত্রিযুগীনারায়ণ এবং গৌরিকুণ্ডের মাঝে রুদ্র প্রয়াগে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। সেই কপ্টারের পাইলট সহ ৭ জনই মারা গিয়েছিলেন। খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে খবর পাওয়া যায়। স্থানীরা দাবি করেছিলেন, পাহাড়ি এলাকায় উড়ানের সময় হেলিকপ্টারে চারজনের বেশি যাত্রী তোলা উচিত নয়। কিন্তু এক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটিতে সাত যাত্রী ছিলেন। মৃতদের মধ্যে মহারাষ্ট্রের ইয়াবাতমালের এক পরিবার ছিলেন। একই পরিবারের তিন জন মারা গিয়েছিলেন। রাজকুমার, তাঁর স্ত্রী ও মেয়ে কাশীর মৃত্যু হয়েছিল। তাঁরা কেদারনাথ দর্শন সেরে ফিরছিলেন।