বাসন্তী বিধানসভার কুলতলী dcrc থেকে ভোট কর্মীদের যাত্রা শুরু।
বাসন্তী বিধানসভা কেন্দ্রের DCRC হয়েছে বাসন্তী কুলতলী নারায়ণতলা বিদ্যামন্দির। ২৮৫ টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোট কর্মীরা ভোটের যাবতীয় সরঞ্জাম সংগ্ৰহ করে শেষ মুহূর্তে ইভিএম মেশিন, ভিপিপ্যাড, ভোটার লিষ্ট দেখে মিলিয়ে নিচ্ছে।বাসন্তী বিধানসভা কেন্দ্রের মোট ২৮৫ টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মহিলা পরিচালিত বুথ করা হয়েছে ০৫ টি।
বাবলু প্রামাণিক,দক্ষিণ ২৪ পরগনা