সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

পারিবারিক অশান্তির মর্মান্তিক পরিণতি

0
f

মাত্র ১০ মিনিটের ব্যবধানে পারিবারিক অশান্তির মর্মান্তিক পরিণতি! বিষ খেয়ে আত্মঘাতী স্ত্রী, তারপর গলায় দড়ি দিলেন স্বামীও।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত নারায়ণিয়াবাদ গ্রামে। ২৪শে সেপ্টেম্বর সন্ধ্যায় এক দম্পতির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত দম্পতির নাম সুবিমল গিরি বয়স ৩০ বছর এবং নীলাঞ্জনা পাত্র গিরি বয়স ২৮ বছর । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দাম্পত্য কলহের জেরেই প্রথমে স্ত্রী বিষ পান করেন এবং পরে স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সেদিন ঘটনার পর রাত্রি আটটা নাগাদ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুজনকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গঙ্গাসাগর কোস্টাল থানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *