সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 36
মোট ভিজিটর 626

কালীপুজোয় মাস্টারস্ট্রোক রেলের! শিয়ালদহ ডিভিশনে ছুটবে নাইট স্পেশাল ট্রেন

0
F

কালীপুজো ও দীপাবলিতে ৬ জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন৷ ৮, ৯ ও ১০ নভেম্বর ২০২৬-এর মধ্যবর্তী রাতে চলবে এই বিশেষ ট্রেনগুলি। ট্রেনগুলির নম্বর, রুট ও ছাড়ার সময়ের তালিকা দেওয়া হল। আসন্ন কালীপুজো ও দীপাবলি ২০২৬ উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে ৬ জোড়া নাইট স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। জানুন রুট, সময়সূচি ও নৈহাটি স্টেশনের বিশেষ নির্দেশিকা।কালীপুজো ও দীপাবলিতে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের। উৎসবের রাতে শিয়ালদহ ডিভিশনে চলবে ৬ জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন। ৮, ৯ ও ১০ নভেম্বরের মধ্যবর্তী রাতে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। শিয়ালদহ, বারাসত, ডানকুনি, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট ও বারুইপুর শাখার যাত্রীরা এর ফলে উপকৃত হবেন।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ থেকে ডানকুনির উদ্দেশে ২৩টা নাগাদ ছাড়বে ০৩১৬১ নম্বর EMU স্পেশাল। ডানকুনি থেকে শিয়ালদহের উদ্দেশে ২৩টা ৫৫ মিনিটে ছাড়বে ০৩১৬২ নম্বর ট্রেন। শিয়ালদহ থেকে বারাসতগামী ০৩১৬৩ নম্বর স্পেশাল ছাড়বে রাত ১২টা ৫০ মিনিটে। বারাসত থেকে শিয়ালদহগামী ০৩১৬৪ নম্বর ট্রেন ছাড়বে রাত ১টা ১০ মিনিটে।

বারাসত থেকে বনগাঁর উদ্দেশে ০৩১৬৫ নম্বর স্পেশাল ছাড়বে রাত ১টা ৫০ মিনিটে। বনগাঁ থেকে বারাসতগামী ০৩১৬৬ নম্বর ট্রেন ছাড়বে রাত ১১টায়। বারাসত-হাসনাবাদ শাখায় ০৩১৬৭ নম্বর স্পেশাল রাত ১টা ১০ মিনিটে বারাসত থেকে ছাড়বে। হাসনাবাদ থেকে বারাসতের উদ্দেশে ০৩১৬৮ নম্বর ট্রেন ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে।

এছাড়াও শিয়ালদহ থেকে রানাঘাটগামী ০৩১৬৯ নম্বর স্পেশাল রাত ১২টা ৪০ মিনিটে ছাড়বে। রানাঘাট থেকে শিয়ালদহের উদ্দেশে ০৩১৭০ নম্বর ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। বারুইপুর থেকে শিয়ালদহগামী ০৩১৭১ নম্বর স্পেশাল রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহ থেকে বারুইপুরগামী ০৩১৭২ নম্বর ট্রেন ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে।

অন্যদিকে, ৮ নভেম্বর রবিবার শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। ওই দিন দুপুর ২টো পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন রবিবারের সময়সূচি অনুযায়ী চলবে। দুপুর ২টোর পর থেকে উৎসস্থল থেকে ছাড়া সমস্ত লোকাল ট্রেন চলবে কর্মদিবসের সময়সূচি মেনে। সেই সঙ্গে পথে সমস্ত স্টেশন, হল্ট ও ফ্ল্যাগ স্টেশনে ট্রেন থামবে।

তবে AC EMU লোকাল ট্রেনগুলি ওই দিন রবিবারের সময়সূচি মেনেই চলবে। শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-শিয়ালদহ, শিয়ালদহ-কৃষ্ণনগর ও কৃষ্ণনগর-শিয়ালদহ রুটে নির্দিষ্ট চারটি AC EMU পরিষেবাই চালানো হবে। উৎসবের সময় যাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং যাতায়াত আরও স্বচ্ছন্দ করতেই এই সিদ্ধান্ত পূর্ব রেলের।

কালীপুজো এবং দীপাবলি ২০২৬ উপলক্ষে নাইট রাইডার্স ও পুজো দর্শনার্থীদের জন্য বড় সুখবর শিয়ালদহ ডিভিশনে। এই উৎসবের মরশুমে ঠাকুর দেখে গভীর রাতে বাড়ি ফেরার নিশ্চিন্ত ব্যবস্থা করতে একাধিক স্পেশাল EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। আগামী ৮/৯ নভেম্বর, ৯/১০ নভেম্বর এবং ১০/১১ নভেম্বরের মধ্যবর্তী রাতগুলিতে শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুর রুটে মোট ৬ জোড়া অতিরিক্ত নাইট স্পেশাল ট্রেন চলাচল করবে। পূর্ব রেলের এই তৎপরতায় যাত্রীদের দারুণ সুবিধা হবে।

আপ স্পেশাল লোকাল ট্রেনের সময়সূচি:

03161 (শিয়ালদহ – ডানকুনি): শিয়ালদহ ছাড়বে ২৩:০০ টায়, ডানকুনি পৌঁছাবে ২৩:৪২ টায়।

03163 (শিয়ালদহ – বারাসত): শিয়ালদহ ছাড়বে ০০:৫০ টায়, বারাসত পৌঁছাবে ০১:৩৫ টায়।

03165 (বারাসত – বনগাঁ): বারাসত ছাড়বে ০১:৫০ টায়, বনগাঁ পৌঁছাবে ০৩:০০ টায়।

03167 (বারাসত – হাসনাবাদ): বারাসত ছাড়বে ০১:১০ টায়, হাসনাবাদ পৌঁছাবে ০২:৩৬ টায়।

03169 (শিয়ালদহ – রানাঘাট): শিয়ালদহ ছাড়বে ০০:৪০ টায়, রানাঘাট পৌঁছাবে ০২:৩০ টায়।

03171 (ব্যারাকপুর – শিয়ালদহ): ব্যারাকপুর ছাড়বে ০১:২৫ টায়, শিয়ালদহ পৌঁছাবে ০২:১০ টায়।

ডাউন স্পেশাল লোকাল ট্রেনের সময়সূচি:
03162 (ডানকুনি – শিয়ালদহ): ডানকুনি ছাড়বে ২৩:৫৫ টায়, শিয়ালদহ পৌঁছাবে ০০:৩৭ টায়।

03164 (বারাসত – শিয়ালদহ): বারাসত ছাড়বে ০১:১০ টায়, শিয়ালদহ পৌঁছাবে ০১:৫৫ টায়।

03166 (বনগাঁ – বারাসত): বনগাঁ ছাড়বে ২৩:০০ টায়, বারাসত পৌঁছাবে ০০:১০ টায়।

03168 (হাসনাবাদ – বারাসত): হাসনাবাদ ছাড়বে ২৩:৩০ টায়, বারাসত পৌঁছাবে ০০:৫৬ টায়।

03170 (রানাঘাট – শিয়ালদহ): রানাঘাট ছাড়বে ২৩:৪৫ টায়, শিয়ালদহ পৌঁছাবে ০১:৪০ টায়।

03172 (শিয়ালদহ – ব্যারাকপুর): শিয়ালদহ ছাড়বে ০০:৩০ টায়, ব্যারাকপুর পৌঁছাবে ০১:১৫ টায়।

বিশেষ এই প্রতিটি ট্রেন যাত্রাপথের সবকটি স্টেশনেই দাঁড়াবে। হঠাৎ অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ (উত্তর), রানাঘাট এবং বারাসত স্টেশনে চালকদল-সহ অতিরিক্ত EMU ট্রেন স্ট্যান্ডবাই হিসেবে রাখা থাকবে। প্রয়োজন মেপে নিমেষেই তা চালানো হবে। অন্যদিকে, নৈহাটি জংশনে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ৮ থেকে ১৩ নভেম্বর প্রতিদিন দুপুর ১৪:০০ টা থেকে মধ্যরাত পর্যন্ত নৈহাটির ১ নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন চলাচল করবে না। এই নির্দিষ্ট সময়সীমায় ১ নম্বরের সব ট্রেন ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে সাজানো হবে।

৮ নভেম্বর রবিবারেও সপ্তাহের সাধারণ কর্মদিবসের সময়সূচি অনুসারেই সব শহরতলি ট্রেন চলবে। এসি ইএমইউ লোকাল ৩১৮৪৫/৩১৮৪৬ (শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি) নির্দিষ্ট রুটে ৩১৮৪৭/৩১৮৪৮-এর পরিবর্তে বিশেষ সুবিধায় চলবে। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা বলেছেন, “উৎসবের মরশুমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাই রেলের প্রধান লক্ষ্য। ভিড় সামাল দিতে সবরকম পরিকাঠামোগত প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিরাপত্তার নিয়ম ও নির্দেশিকা মেনে ট্রেন ভ্রমণ করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed