সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 37
মোট ভিজিটর 627

কালীপুজোর পরেই আবহাওয়ায় বদল, সোমবার থেকে ফের বৃষ্টি কোন কোন জেলায়? জানিয়ে দিল হাওয়া অফিস

0
F

ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ‘মুরাসু’ – জোড়া ফলার পরপর প্রভাব। প্রত্যক্ষভাবে প্রভাবিত না-হলেও পরোক্ষভাবে ভুগেছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যের একাধিক জেলায় চলেছে টানা বৃষ্টি। আর ৩ দিন পরই কালীপুজো। দীপাবলির আনন্দ উদযাপন শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ধনতেরস। এই আনন্দ-মরসুমে কি বৃষ্টি কাঁটা হবে? সকলে তাকিয়ে আবহাওয়া দফতরের রিপোর্টের দিকে।

আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, কলকাতা ও আশেপাশের জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মনোরম আবহাওয়ায় কাটবে কালীপুজো। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টির সম্ভাবনা সোমবার। দক্ষিণবঙ্গে মঙ্গলবারেও চলবে বৃষ্টি।

সপ্তাহান্তে রাজ্যে মনোরম আবহাওয়ার পরিস্থিতি রয়েছে বলে জানিয়ে আবহাওয়া দফতর। সকাল সন্ধ্যা বৃষ্টি অথবা অস্বস্তিকর গরমের সম্ভাবনা নেই।কালীপুজোর দিন নির্বিঘ্নে কাটলেও তার পরেই রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকূটি৷ সোমবার থেকেই ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা৷ এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে মনোরম আবহাওয়াই থাকবে৷ কালী পুজোর আনন্দেও বাধা হবে না বৃষ্টি৷ তবে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।

রবিবার কালীপুজো মিটলেই সোমবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি এলাকাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে।

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা মূলত উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। সপ্তাহান্তে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা ক্রমশ কমবে। সপ্তাহান্তে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে সোমবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাসও বইতে পারে। দার্জিলিং সহ উপরের দিকের জেলাগুলিতে অবশ্য শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সোমবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দফায় দফায়। মঙ্গলবার বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সম্ভাবনা কার্যত কোথাও নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি নামতে পারে। সোমবার বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা দমকা বাতাস বইবে । দার্জিলিং সহ উপরের দিকের জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কলকাতায় কালী পুজোর দিন রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা । মনোরম আবহাওয়াই থাকবে। কালীপুজোর পরদিন সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতেও।আবহাওয়া দফতর জানাচ্ছে, কালীপুজোয় নেই বৃষ্টির ভ্রুকুটি। আগামী তিনদিন দক্ষিণের জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া।

এদিকে বুধবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। আগামী ২দিন তা আরও কমে স্বাভাবিকের কাছাকাছি আসবে। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুজায়ি০, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া, হাওড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed