সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

দাদার সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত খুদেরা

0
F

বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পন্ডিচেরি ২২ পড়ুয়া, দাদার সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত খুদেরা। পন্ডিচেরি থেকে প্রথমবার বিমানে চেপে কলকাতায় এসে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির ২০ থেকে ২২ জন ছাত্রছাত্রী। আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে তাদের জন্য ছিল বিশেষ আয়োজন।

দাদার সঙ্গে দেখা, অটোগ্রাফ-সহ ব্যাট উপহার এবং নিজের হাতে পড়ুয়াদের উপহার তুলে দিলেন মহারাজ। পাশাপাশি কলকাতা ঘুরে দেখারও পরিকল্পনা রয়েছে তাদের।

ছোটদের সঙ্গে দেখা করে যথেষ্ট আনন্দিত সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানালেন তিনি। অন্যদিকে, সিএবি-তে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, লোধা কমিটিতে এমন কোনও নিষেধাজ্ঞা নেই।

মহালয়ার দিন ইডেন গার্ডেনে বিশেষ অনুষ্ঠান নিয়েও মুখ খুললেন মহারাজ। তিনি জানান, ওই অনুষ্ঠানকে ঘিরে সকালে বৈঠক হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে। পাশাপাশি বহু বাইরের মানুষও উপস্থিত থাকবেন সেদিনের সেই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে ঘিরে এক অন্য ধরনের উদ্দীপনা তৈরি হবে বলেও জানান মহারাজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *