Narendra Modi: মেলোনির সঙ্গে রোম-দর্শন মোদির, বন্ধুকে উপহার দিলেন ‘মেলোডি’ চকোলেট, ভিডিও ভাইরাল
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি: ‘এদিকে ত্বরিত সূর্য রোমের আকাশে/যদিও কুয়াশাঢাকা আকাশের নীল…’, নিজের কবিতায় রোমের প্রাচীন ধ্বংসাবশেষ, গ্লানিময় ইতিহাসের কথা তুলে ধরেছিলেন সুকান্ত ভট্টাচার্য।
কিন্তু পড়ন্ত বিকেলের আলোয় রোম থেকে ‘বন্ধুতা’র আখ্য়ান লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
‘বন্ধু’ মোদিকে রোম দেখালেন মেলোনি।
আর তাঁর হাতে ‘মেলোডি’ চকোলেট তুলে দিলেন মোদি।
(Narenadra Modi-Giorgia Meloni Meet)
বিদেশ সফরের শেষ চরণে রোম পৌঁছন মোদি।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update