Indian Army in Kashmir: কাশ্মীরে জঙ্গিঘাঁটিতে হানা যৌথ বাহিনীর, ‘যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা’, অনুমান সেনার!
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: বান্দিপোরা, জম্মু ও কাশ্মীর: উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার আরাগাম এলাকায় বড়সড় জঙ্গি ঘাঁটির হদিশ পেল সেনা ।
গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, রসদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী ।
সেনা সূত্রে খবর, ওই এলাকায় ঘাঁটি গেড়ে দীর্ঘমেয়াদি লড়াই চালানোর প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা ।
আরও পড়ুন: বিনীত গোয়েলকে উপহার দিয়েছিলেন শিরদাঁড়া, তার সাসপেনশনকে স্বাগত জানালেন আন্দোলনকারী চিকিৎসক অনিকেত
জানা গিয়েছে, আরাগামের পাহাড়ি অঞ্চলের একাধিক গুহায় আস্তানা গেড়েছিল জঙ্গিরা ।
সেখানে মজুত রাখা হয়েছিল প্রচুর আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম ।
তবে শুধুমাত্র অস্ত্র নয়, উদ্ধার হয়েছে খাবারদাবার, রান্নার বাসনপত্র, জামাকাপড় এবং নানা ধরনের ইলেকট্রনিক সামগ্রীও ।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update