সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 16
মোট ভিজিটর 522

‘গর্বের সঙ্গে বলছি আমি দিমাগি নকশাল’, বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেতা নাসিরুদ্দিন, অভিনেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে

0
F

এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সমাজ মাধ্যমে সরকারের সমালোচনা করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। প্রবীণ অভিনেতার মন্তব্য, “সরকার কিংবা বিজেপির আইটি সেল— যে যাই করুক, দেশের তরুণ প্রজন্মের মনোবল ভাঙা যাবে না। সমাজ মাধ্যমে বিজেপি সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো নাসিরউদ্দিন শাহ।

ছাত্র বিক্ষোভের আগুনে দিন কয়েক ধরেই উত্তপ্ত দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। বিক্ষোভের জেরে শিকেয় উঠেছে পড়ুয়াদের পঠনপাঠন। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এমতাবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকেই পালটা ‘টুকরে টুকরে গ্যাং’ বলে কটাক্ষ করলেন নাসিরুদ্দিন শাহ । এক ভিডিও বার্তায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে গর্জে উঠেছেন অভিনেতা। নাসিরউদ্দিনের মন্তব্য, “সরকার কিংবা বিজেপির আইটি সেল— যে যাই করুক, দেশের তরুণ প্রজন্মের মনোবল ভাঙা যাবে না।”

ভিডিওর শুরুতেই সরকারকে দেশের ‘স্বঘোষিত চৌকিদার’ বলে কটাক্ষ করে নাসিরুদ্দিন শাহর মন্তব্য, “আমি গর্বিত দিমাগি নকশাল। সরকারের সমালোচনা করলেই ‘দেশদ্রোহী’, ‘টুকরে-টুকরে গ্যাং’-এর মতো তকমা চাপিয়ে দেওয়া হয়। আমার মতো মানুষদের আর কী কী তকমা দিয়েছে? এই স্বঘোষিত চৌকিদারেরা, জানি না।” এরপরই কেন্দ্রকে তোপ দেগে প্রবীণ অভিনেতার প্রশ্ন, “দেশের তরুণ প্রজন্মের মনোবল ভাঙতে, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করতে এবং গণতন্ত্রকে বিপদের মুখে ঠেলে দিতে আর কত দূর যাবেন? আর কী করবেন আপনারা?” পাশাপাশি সরকার ঘনিষ্ঠ ব্যক্তিত্বদের ‘মূর্খ ও অসৎ ব্যক্তিদের দল’ বলেও খোঁচা দেন তিনি।

স্বপক্ষের যুক্তি আরও জোরালো করতে ‘সরফরোশি কি তামান্না’ কবিতার উদ্ধৃতি ধার করে নাসিরুদ্দিন শাহ বলেন, “প্রথমে জেএনইউ, তারপর এসআরএফটিআই এবং এখন জামিয়া মিলিয়া ইসলামিয়া— শিক্ষার্থীদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, এই সব ঘটনা মনে রাখা হবে। দেখা যাক, ঘাতকরা কতটা বাহুবলী!” প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে এহেন আচরণ যে মানুষ ভুলে যাবে না,সেকথাই স্পষ্ট করে দিলেন বামমনস্ক অভিনেতা। এখানেই থামেননি তিনি। বিজেপির আইটি সেলকে ‘পোষা কুকুর’ বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “যারা এসব জায়গায় কাজ করে, চারা অজ্ঞ, অযোগ্য ব্যতীত কিছুই নয়।” ভিডিওর শেষপাতে নাসিরুদ্দিন দৃঢ় কণ্ঠে এও বলেন যে, “যা করার আছে, সব করে দেখুন। আমাদের দেশের তরুণ প্রজন্মের মনোবল ভাঙা যাবে না। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা যাবে না এবং আমাদের গণতন্ত্র বিপন্ন হবে না।”

কেন্দ্রীয় সরকার, বিজেপি দল এবং বিজেপির আইটি সেলের কড়া সমালোচনা করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বলিউড অভিনেতা ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি নিজেকে বলেছেন ‘দিমাগি নকশাল’। দিল্লির জেএনইউ, কলকাতার এসআরএফটিআই, হালফিলে জামিয়া মিলিয়া – ছাত্রদের উপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ফের একবার কড়া বার্তা শোনা গিয়েছেন নাসিরুদ্দিনের মুখে। কাউকেই ছেড়ে কথা বলেননি বর্ষীয়ান অভিনেতা। উল্টে বলেছেন, দেশের তরুণ প্রজন্মের সঙ্গে তিনি রয়েছেন। ভিডিওর শুরুতেই দেখা গিয়েছে নিজের টি-শার্টের সঙ্গে ‘দিমাগি নকশাল’ লেখা একটা ব্যাচ লাগিয়ে রেখেছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

ফেসবুক পোস্টে নাসিরুদ্দিন শাহ বলেছেন, ‘গর্বের সঙ্গে বলছি, আমি দিমাগি নকশাল। জানি না দিমাগি নকশাল ছাড়া আর কী কী তকমা এই চৌকিদার দেগে দিয়েছে আমাদের মতো মানুষদের উপর। অ্যান্টি-ন্যাশনাল, টুকরে টুকরে গ্যাং, না জানি আরও কত কী… এই দেশে যদি টুকরে টুকরে গ্যাং বলে কিছু থেকে থাকে, তাহলে সেটা হল এই অবৈধ শাসন। আর আমি এই শাসককে একটা প্রশ্ন করতে চাই… আমাদের দেশের তরুণ প্রজন্মের মনোবল ভেঙে দেওয়ার জন্য, শিক্ষাব্যবস্থা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে বিপদের মুখে ফেলার জন্য আর কী কী করবে তুমি ? আর কত করবে ? তুমি এবং তোমার চারপাশে যেসব বোকা এবং বেইমানদের দল তৈরি করেছ, কতদূর যাবে ? প্রথমে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, তারপর সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট, আর এবার জামিয়া মিলিয়াতে ছাত্রদের উপর যে অত্যাচার করা হচ্ছে, সেটা মনে রাখা হবে। সব মনে রাখা হবে। তোমাদের দ্বারা যা হয় করে নাও। বিজেপির আইটি সেলের অকর্মণ্য যেসব লোক আছে… কী করবে তোমরা ? করে নাও, পুরো শক্তি লাগিয়ে দাও। না আমাদের দেশের তরুণ প্রজন্মের মনোবল ভাঙবে, না শিক্ষা ব্যবস্থা নষ্ট হবে, না আমাদের গণতন্ত্র বিপদে পড়বে… যা করার করে দেখে নাও। এই দেশের তরুণ প্রজন্মকে আমার সেলাম। আমার সমস্ত প্রার্থনা ওদের সঙ্গে আছে।’

এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সমাজ মাধ্যমে সরকারের সমালোচনা করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে মুম্বইয়ের শিবাজি পার্কে আরও অনেকের সঙ্গে সমবেত হয়েছিলেন নাসিরুদ্দিন শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed