সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 24
মোট ভিজিটর 615

নিউটাউনে হবে নতুন ভবন, পঞ্চায়েত দফতরের ৭,১৯০ নিয়োগ, দিওয়ালির আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
F

পঞ্চায়েত দফতরের নতুন নিয়োগ। প্রায় ৭ হাজার ১৯০ শূন্যপদ পূরণ হবে। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে শেষ হবে নিয়োগ। প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম আনা হবে। দীপাবলির পরই বিশেষ অধিবেশন বসবে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হবে। স্থায়ী নিয়োগের পাশাপাশি ১ হাজার অস্থায়ী নিয়োগ করা হবে।

পাশাপাশি নতুন ভবন পাচ্ছে পঞ্চায়েত দপ্তর। নিউটাউনে নতুন বিধানসভার জন্য প্রস্তাবিত জমির পাশের ৫ একর জায়গায় নতুন পঞ্চায়েত ভবন তৈরি হবে। বুধবার পঞ্চায়েত ভবনে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনে ৫ একর জমিতে হবে নতুন পঞ্চায়েত ভবন ও ৭১৯০ পদে নিয়োগের ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার পঞ্চায়েত ভবনে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ আধিকারিকরা। এছাড়াও ছিলেন রাজ্যের সব বিডিও, ডিএমরা। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন নিয়োগ নিয়ে বলেন, “২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে নতুন নিয়োগ সম্পূর্ণ করা হবে। নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম আনা হবে। পিএসসি নিয়োগ প্রক্রিয়া চালাবে।” পঞ্চায়েত ভবন নিয়ে বলেন, “নিউটাউনে নতুন পঞ্চায়েত ভবন তৈরি করা হবে। ৫ একর জায়গায় ভবন হবে।”

পঞ্চায়েত দফতরে ১২৫ দিনের কাজ ও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার রিভিউ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ও দফতরে মন্ত্রী-সহ আধিকারিকরা। বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, দিনে ২২ লক্ষ মানুষ ১২৫ দিনের কাজ পাচ্ছেন। এই প্রকল্পে ১৩ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে । তারমধ্যে কেন্দ্র সরকার দেবে ৮ হাজার কোটি টাকা। ৫ হাজার কোটি টাকা দেবে রাজ্য। ইতিমধ্যেই প্রথম ধাপে কেন্দ্র ১২০০ কোটি টাকা দিয়ে দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “১০ লক্ষ নতুন জব কার্ড দেওয়া হয়েছে। আমাদের মনে হচ্ছে ভারত সরকার দেওয়ারের লক্ষ্য পূর্ণ করতে পারব। কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৬৫ লক্ষ ৬২ হাজার কর্মদিবস তৈরি করতে পেরেছি।”

বাংলা ডবল ইঞ্জিনের সুবিধা পাচ্ছে। সেই কথা মনে করিয়ে বিগত সরকারের দুর্নীতি নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আধারের সঙ্গে কেওয়াইসি করতে গিয়ে ৩১ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে। তারা টাকাও তুলেছিল। নতুন করে ১০ লক্ষ কার্ড দেওয়া হয়েছে।” মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “আমাদের লক্ষ্য অ্যাস্টেট তৈরি করা। সেগুলি হবে। আগামী ২ বছরের মধ্যে গ্রামের সার্বিক পরিকাঠামো বদলে যাবে।”

পঞ্চায়েত দফতরে একঝাঁক নতুন নিয়োগের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন নতুন পঞ্চায়েত ভবন তৈরির কথা। আগামিদিনে পঞ্চায়েত দফতরের কাজ সুষ্ঠু ভাবে পর্যালোচনা করতে নিউটাউনেই তৈরি হবে নতুন কার্যালয়। গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার।

বুধবার বিধাননগরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক-সহ দফতরের অন্য আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পঞ্চায়েত ভবনে এসে আমি পঞ্চায়েত দফতরকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা উপহার দিয়ে গেলাম, আমরা নতুন পঞ্চায়েত ভবন বানানোর জন্য নিউ টাউনে যেখানে প্রস্তাবিত কলকাতা হাই কোর্ট এবং বিধানসভা হচ্ছে তার পার্শ্ববর্তী জায়গায় পাঁচ একর জমি আমরা দেব পূর্ণাঙ্গ পঞ্চায়েত ভবন তৈরির জন্য।’’

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে বড়সড় নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বুধবার দফতরের পর্যালোচনা বৈঠকের পর তিনি জানান, মোট ৭১৯০ জনকে স্থায়ী পদে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন । লক্ষ্য, ২০২৭ সালের এপ্রিলের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা। পাশাপাশি কাজের গতি বাড়াতে এক বছরের জন্য ১০০০ জন চুক্তিভিত্তিক কর্মীও নেওয়া হবে। শুধু নিয়োগ নয়, নিউটাউনে পাঁচ একর জমির উপর নতুন পঞ্চায়েত ভবন তৈরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed