সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

গঙ্গাসাগরে ডুব দিয়ে কপিলমুনি মন্দিরে পুজো নীতিন নবীনের

0
F

দুদিনের বঙ্গ সফরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) তাঁর দু’দিনের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে পুণ্যস্নান সারেন এবং বিখ্যাত কপিলমুনি আশ্রমে পুজো দেন। তাঁর এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে সমগ্র মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল।

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল, বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ জেলা নেতাদের সঙ্গে নিয়ে নবীন সঙ্গমস্থলে স্নান করেন ৷ ২৮ শে সেপ্টেম্বর বঙ্গ সফরের দ্বিতীয় দিনে সোমবার গঙ্গাসাগরে ডুব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন । গঙ্গা ও সাগরের মিলনস্থলে এসে পুণ্যস্নান সারলেন তিনি । এরপর গঙ্গা বন্দনা করে পৌঁছে যান কপিলমুনির আশ্রমে । সেখানে একঝাঁক দলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিয়ম মেনে পুজোও দেন তিনি ।

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং জেলা নেতাদের সঙ্গে নিয়ে নবীন সঙ্গমস্থলে স্নান করেন এবং কপিল মুনি আশ্রমে পুজো দেন । উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা-সহ জয়নগর এবং মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতিরা । স্থানীয় নেতৃত্ব ও দলীয় কর্মীদের উপস্থিতিতে গঙ্গাসাগরে তৈরি হয় রাজনৈতিক আবহ ।

গঙ্গাসাগরে পৌঁছেই প্রথমে স্নানঘাট পরিদর্শন করেন নিতিন। সেখানকার পরিস্থিতি এবং পুণ্যার্থীদের ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি । এরপর তাঁর পুণ্যস্নান ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায় । গঙ্গাসাগর থেকে নিতিন যাবেন পানিহাটিতে । সেখানে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা । রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ।

পানিহাটির কর্মসূচি শেষ করে কলকাতাতেও যাওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির । কলকাতায় যুবদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । সেখানে দলীয় কর্মসূচি নিয়ে তরুণ প্রজন্মের সামনে তাঁর বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে । সবশেষে কলকাতা থেকেই দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা নিতিনের।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এটিই নিতিনের প্রথম পশ্চিমবঙ্গ সফর । দলের রাজ্য শাখার সাংগঠনিক ক্ষেত্রে বড় ধরনের রদবদল-যার মধ্যে মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতৃত্ব এবং সাতটি সাংগঠনিক জেলার নেতৃত্বে পরিবর্তনের পরই তাঁর এই সফর ঘিরে যথেষ্ট চর্চা শুরু হয়েছে ৷

গঙ্গাসাগরে নিতিনের পুণ্যস্নান এবং কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার দৃশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে । গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের এই সফরকে ঘিরে দক্ষিণ২৪ পরগনার বিজেপি সংগঠনের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উৎসাহ । বিশেষ করে জয়নগর ও মথুরাপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দলীয় মহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *