সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

কলকাতায় সম্পত্তি করে বড় ছাড়, বকেয়া মেটানোর নতুন সুযোগ

0
F

কলকাতা পুরসভা ৯ অক্টোবর থেকে নতুন সম্পত্তিকর ছাড় প্রকল্প চালু করেছে। আবাসিক সম্পত্তির বকেয়া মূল কর নির্ধারিত সময়ের মধ্যে মেটালে সুদে সম্পূর্ণ ছাড় মিলতে পারে। মিশ্র ও বাণিজ্যিক সম্পত্তির জন্য ছাড়ের হার আলাদা। বকেয়া সম্পত্তিকর মেটাতে করদাতাদের বড় সুযোগ দিল কলকাতা পুরসভা। পুরসভার নতুন ‘ওয়েভার স্কিম’ শুক্রবার, ৯ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মূল কর পরিশোধ করলে জমে থাকা সুদ ও জরিমানার উল্লেখযোগ্য অংশ মকুব করা হবে বলে জানিয়েছে পুরকর্তৃপক্ষ ।

সূত্রের খবর অনুযায়ী সরকারি ও আবাসিক সম্পত্তির ক্ষেত্রে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ বকেয়া মূল কর পরিশোধ করলে সুদের উপর ১০০ শতাংশ এবং জরিমানার উপর ৯৯ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। অনলাইন পেমেন্টের পাশাপাশি পুরসভার অ্যাসেসমেন্ট–কালেকশন বিভাগের দপ্তরেও টাকা জমা দেওয়া যাবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই কলকাতা পুরসভায় চালু হল সম্পত্তি করের বকেয়া মেটাতে ‘ওয়েভার স্কিম’। বৃহস্পতিবার পুরসভায় সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন প্রশাসক তথা কমিশনার স্মিতা পাণ্ডে। আপাতত ২০২৭ সালের মার্চ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও দু’মাস এর মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আবাসিক ও বাণিজ্যিক—দুই কাজে ব্যবহৃত মিশ্র সম্পত্তির ক্ষেত্রে জমে থাকা সুদের ৮০ শতাংশ এবং জরিমানার ৯৯ শতাংশ মকুবের প্রস্তাব রয়েছে। সম্পূর্ণ বাণিজ্যিক সম্পত্তিতে সুদের ছাড় হবে ৭০ শতাংশ এবং জরিমানায় ছাড় ৯৯ শতাংশ। পুরসভার হিসাব অনুযায়ী, কলকাতায় প্রায় ৩.৯ লক্ষ সম্পত্তিকর খেলাপির কাছে মোট বকেয়ার পরিমাণ প্রায় ৬,৮৫৪ কোটি টাকা। এর মধ্যে মূল কর প্রায় ৩,১৩৯ কোটি টাকা। নতুন প্রকল্পের মাধ্যমে ২০২৭ সালের মার্চের মধ্যে প্রায় ৮৮৪ কোটি টাকা আদায়ের লক্ষ্য রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।

কলকাতা পুরসভার পরিসংখ্যান অনুযায়ী, শহরে বর্তমানে সম্পত্তি করের বকেয়া রয়েছে এমন করদাতার সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ২৮৮। তাঁদের কাছে বকেয়া সম্পত্তি করের অর্থের পরিমাণ ৬,৮৫৪.২৯ কোটি টাকা। পাশাপাশি, জরিমানা বাবদ ৪০১.৩৮ কোটি এবং সুদ বাবদ ৩,৩১৪.১৩ কোটি টাকা বকেয়া রয়েছে। সব মিলিয়ে টাকার পরিমাণ ৩,১৩৮.৭৬ কোটি। এই বিপুল বকেয়া আদায় করতেই নতুন করে ‘ওয়েভার স্কিম’ চালু করা হয়েছে। পুরসভার তরফে এই প্রকল্পের মাধ্যমে ৭৮৪ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *