Sujit Bose: প্রায় ৯ ঘণ্টা পর, সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন সুজিত বসু, কোন পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: প্রকাশ সিনহা, কলকাতা: প্রায় ৯ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন সুজিত বসু।
মূলত এদিন পুর-দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
[yt]https://youtu.be/Mpd-ixxT8Bs?si=Qyp_BtUg0pESm2NM[/yt]
আরও পড়ুন, গণনা শুরুর আগে ভবানীপুর কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর, “জনতা যাকে জনাদেশ দিয়ে দিয়েছে, সেটাকেই স্বীকার করা উচিত..”
দফায় দফায় সুজিতকে জিজ্ঞাসাবাদ, প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর CGO কমপ্লেক্সে থেকে বেরলেন দমকলমন্ত্রী সুজিত বসু।
এদিন সকাল ১০ টা ২৬ মিনিটে পুর নিয়োগ দুর্নীতি তদন্তে হাজিরা দিতে, CGO কমপ্লেক্সে পৌঁছন সুজিত বসু।
ছেলে সমুদ্র বসু ও আইনজীবীদের নিয়ে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি।এর আগে তাঁকে ৩ বার নোটিস পাঠালেও, প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা দেননি দমকলমন্ত্রী।ভোটের নির্ঘণ্ট ঘোষণা আগেও যেমন সক্রিয় ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থগুলিকে।
ভোটের দিন ঘোষণার পরেও সেই তলব অটুট থাকে।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update