সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

পুজোর আগে বদলাচ্ছে কলকাতার ট্রাফিক

0
F

মহালয়া থেকে বিসর্জন, কলকাতার কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ, কোথাও আবার ওয়ান-ওয়ে। পুজোর আগে কলকাতায় ট্রাফিক বিধিনিষেধ, ৮ অক্টোবর থেকেই বদলাবে একাধিক রুট। দুর্গাপুজোর প্রতিমা পরিবহণ নির্বিঘ্ন রাখতে কলকাতায় ৮–১৬ অক্টোবর বিশেষ যানবাহন নিয়ন্ত্রণ কার্যকর হবে। স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় পার্কিং ও যান চলাচলে বিধিনিষেধ থাকবে।

মহালয়া ১০ অক্টোবর। এরপর তৃতীয়া, অর্থাৎ ১৪ অক্টোবর থেকে নবমী পর্যন্ত শহরের বিভিন্ন পুজো অঞ্চলে বিকেল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও কড়া হবে।

পণ্যবাহী গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ, একমুখী রাস্তা, বাস ও অটোর পরিবর্তিত রুট এবং কিছু এলাকায় পথচারীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুজোয় বেরোনোর আগে কলকাতা ট্রাফিক পুলিশের সর্বশেষ নির্দেশিকা দেখে রুট ঠিক করার পরামর্শ দেওয়া হচ্ছে।

৮ থেকে ১৬ অক্টোবর কুমোরটুলি ও সংলগ্ন রাস্তায় প্রতিমা পরিবহণের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রবীন্দ্র সরণিতে সাধারণ পণ্যবাহী গাড়ি ঢোকা নিষেধ এবং স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে পার্কিং বন্ধ থাকবে। মহালয়া ও তৃতীয়া (১৩ অক্টোবর) থেকে শহরের প্রধান রাস্তাগুলিতে যান চলাচল ও পার্কিংয়ে কড়া নিয়ম চালু হবে।

মহালয়ার আগে থেকে কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহালয়ার দু’দিন আগে থেকে ষষ্ঠী পর্যন্ত থাকছে এই বিশেষ ব্যবস্থা। কারণ, সাধারণত ওই সময়ে বিভিন্ন মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞপ্তি দিয়ে পুলিস জানিয়েছে, এই বিশেষ যান নিয়ন্ত্রণ থাকবে ৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত। ওই সময়ে যে সব গাড়ি কুমোরটুলি থেকে প্রতিমা আনতে যাবে, সেগুলিকে রবীন্দ্র সরণির দিকে যাওয়ার জন্য যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

প্রতিমা নিয়ে বেরোনোর সময় গাড়িগুলিকে মদনমোহন তলা, বাগবাজার স্ট্রিট এবং স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড হয়ে যেতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *