West Bengal Election 2026: ‘প্রার্থীদের না জানিয়ে’ স্ট্রং রুমের পাশে হলঘরে গণনাকেন্দ্রের কাজ, অভিযোগে উত্তেজনা হাওড়ায় !
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: সুনীত হালদার, হাওড়া: স্ট্রং রুমের পাশে হলঘরে গণনাকেন্দ্রের কাজ, হাওড়ায় উত্তেজনা।
জগৎবল্লভপুরে বিবেকানন্দ ইন্সটিটিউশনে তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায় ।
প্রার্থীদের না জানিয়ে স্ট্রং রুমের পাশে পূর্ত দফতরের কাজ চলছে বলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল প্রার্থী।স্ট্রং রুমের লাগোয়া সিসি ক্যামেরাও কিছু সময়ের জন্য বন্ধের অভিযোগ।
রিটার্নিং অফিসার ও পুলিশ অবজার্ভারকে নালিশ জানিয়েছেন তৃণমূল প্রার্থী।
অভিযোগ পেয়ে রাতে কিছু সময়ের জন্য় পূর্ত দফতরের কাজ কাজ বন্ধ রয়েছে।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update