ইতিহাসের অনিবার্য পরিণতি, নাকি ক্ষমতার অবশ্যম্ভাবী পতন?
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রনাথ ভট্টাচার্য : মুসলমানদের বিজেপির জুজু আর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার টাকার লোভ দেখিয়ে সর্বস্তরে এবং সর্ব ক্ষেত্রে চুরি, তোলাবাজি ও সিন্ডিকেট চালানো তৃণমূল সরকারকে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ বিতাড়িত করলো।
গত দশ বছর আমরা পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক অদ্ভূত এক নেইরাজ্যের বাসিন্দা হয়ে গেছিলাম।
নতুন প্রজন্মের ছেলেমেয়েদের চাকরি নেই, কল-কারখানা নেই, স্কুল কলেজে শিক্ষক নেই, আট হাজার এর উপর মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বাড়ির আশে পাশে সরকারি স্কুল নেই, আইনের শাসন নেই, মেয়েদের সুরক্ষা নেই, সরকারি কর্মচারীর ডিএ নেই।
ছিলো শুধু মূল্যবৃদ্ধির সূচকের সঙ্গে সঙ্গতিহীন নামমাত্র ভাতা।
দেড়হাজারি ভাতার থেকে সরকারি হোক বেসরকারি হোক গ্রুপডি চাকরিও যে অনেক অনেক বেশী দামী, তা কে এই কৌরবকূলকে বোঝাবে!
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update