সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

মূল অভিযুক্ত গ্রেফতারের দাবী অর্জুন সিংয়ের

0
f

২০২০ সালে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার ছয় বছর পর গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতাদের। তবে এখনও মূল অভিযুক্ত গ্রেফতার হওয়া বাকি আছে দাবী রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মবার্ষিকী ও তার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে কার্যকালের ২৫ বছর উদযাপন উপলক্ষে গোটা দেশজুড়ে একমাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২১শে সেপ্টেম্বর সোমবার তেমনভাবেই ব্যারাকপুর নিতাই গৌর ভক্ত সেবাশ্রমে আয়োজিত ভোগ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি ব্যারাকপুর নিতাই গৌর ভক্ত সেবাশ্রমের প্রধান আনন্দ গোপাল দাস বাবাজি, বিজেপি ব্যারাকপুর এক মন্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ, বিজেপি নেতা বাবু নাগ সহ অন্যান্য নেতৃত্বের সঙ্গে মন্দির চত্বর পরিদর্শন করেন। এদিন সাধারণ মানুষদের মধ্যে ভোগের প্রসাদ করা হয় সাথে হাতে গীতা তুলে দেওয়া হয়।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত “সেবা সংকল্প অভিযান” এর পাশাপাশি বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে ২০২০ সালে হামলার ঘটনায় দুজন তৃণমূল নেতার ছ বছর পর গ্রেফতারি প্রসঙ্গে মুখ খোলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন এখনো মাথা গ্রেফতার হওয়া বাকি আছে ,এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান পরিস্থিতিকে কটাক্ষ করে বলেন “দেখ কেমন লাগে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *