Swimmer Sayani Das: অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে সায়নী দাস। পৃথিবীর সাত সমুদ্র সাঁতরে পার করার লক্ষ্যে এগিয়ে চলেছেন পূর্ব বর্ধমান জেলার কালনার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ওপেন ওয়াটার সাঁতারু সায়নী দাস।
ইতিমধ্যেই ছয়টি সমুদ্র সফলভাবে পেরিয়েছেন তিনি।
এবার লক্ষ্য জাপানের সুগারু চ্যানেল।
আর সেই স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক দিক।
এই সপ্তম ও শেষ চ্যালেঞ্জ জাপানের সুগারু প্রণালী পার করতে প্রয়োজন ছিল প্রায় ১৪ লক্ষ টাকা।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update