Suvendu Adhikari : ‘এখন থেকে বিধানসভার অধিবেশন হবে লাইভ সম্প্রচার’, আর কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: কলকাতা : শুক্রবার রাজ্য বিধানসভার নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নিলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু।
বিজেপির পরিষদীয় দলের তরফে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই বিজেপি বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হল।
আর স্পিকার নির্বাচনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ভাষণ রাখেন।
তিনি বলেন, 'আমরা গঠনমূলক বিরোধিতা চাই', 'বিধানসভা মারামারি করার জায়গা নয়'।' এর পাশাপাশি তাঁর ভাষণের মাধ্যমে বেশকিছু প্রস্তাবও রাখেন তিনি।
বিধানসভায় ভাষণ দেয়ার সময় বেশ কিছু বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন নব নিযুক্ত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি চান বিরোধীরা তাঁদের প্রস্তাব যাতে যথাযথ ভাবে রাখতে পারেন সেই দিকে নজর রাখা হবে।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update