East Midnapore: বাইক দুর্ঘটনা এড়াতে কাঁথিতে জেলা পুলিশের তরফে সচেতনতা শিবির, দেওয়া হল গোলাপ ফুলও
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: জেলা পুলিশের উদ্যোগে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন করার জন্য শুরু হল সচেতনতা শিবির।
এদিন সকাল থেকেই এলাকায় বিভিন্ন রাস্তায় বাইক আরোহীদের দাঁড় করিয়ে চেক করা হয়।
তাঁদের মাথায় হেলমেট লাগানো কি না, তা দেখে দেখে সতর্ক করা হয় আরোহীদের।
যাঁদের মাথায় হেলমেট নেই তাঁদেরকে যেমন হেলমেট দেওয়া হয়, তেমনই যাঁরা হেলমেট পড়ে বেরিয়েছেন তাদেরকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে।
এখান থেকেই জেলা পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update