সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

তাল গাছের পাতা দিয়ে ২ সেন্টিমিটারের দূর্গা প্রতিমা বানালেন দেবপ্রসাদ মালাকার

0
F

দুই সেন্টিমিটারের দুর্গা! তালপাতার আঁশ দিয়ে দুর্গাপ্রতিমা গড়ে তাক লাগালেন পলতার শিল্পী দেবপ্রসাদ মালাকার। পলতার শান্তিনগরের বাসিন্দা দেবপ্রসাদের ৩৮ বছরের দেবপ্রসাদ ইন্ডিয়ান আর্ট কলেজের ফাইন আর্টসের প্রাক্তনী। মিনিয়েচার শিল্পকর্ম তৈরির প্রতি তাঁর বিশেষ আগ্রহ।

মাত্র দুই সেন্টিমিটার উচ্চতার দুর্গামূর্তি তৈরি করে নজর কাড়লেন উত্তর ২৪ পরগনার পলতার শিল্পী দেবপ্রসাদ মালাকার। এ বার তাঁর শিল্পের মাধ্যম তালপাতা। তালপাতা শুকিয়ে তার সূক্ষ্ম তন্তু বার করে তৈরি করেছেন ওই প্রতিমা। তাল গাছের পাতা দিয়ে তৈরি ওই দুই সেন্টিমিটার উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করতে তার সময় লেগেছে তিন থেকে চার দিন।

পলতার শান্তিনগরের বাসিন্দা দেবপ্রসাদের ৩৮ বছরের দেবপ্রসাদ ইন্ডিয়ান আর্ট কলেজের ফাইন আর্টসের প্রাক্তনী। মিনিয়েচার শিল্পকর্ম তৈরির প্রতি তাঁর বিশেষ আগ্রহ। ২০০০ সালে আর্ট কলেজ থেকে পাশ করার পর থেকে ক্ষুদ্রাকৃতির নানা শিল্পকর্মে হাত দেন। গত কয়েক বছর ধরে নিয়ম করে দুর্গাপুজোর আগে একটি করে মূর্তি গড়েন তিনি।

প্রতি বারই ভাবনা ভিন্ন, শিল্পকর্মের মাধ্যমও আলাদা। এ বার যেমন বেছে নিয়েছেন তালপাতার আঁশ। শিল্পীর দাবি, ২ সেন্টিমিটারের প্রতিমাটি তৈরি করতে তাঁর সময় লেগেছে দিন চারেক। প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলতে প্রয়োজন হয়েছে প্রচণ্ড ধৈর্যের পরিচয় দিতে হয়েছে।

মিনিয়েচার দুর্গা তৈরিতে এটাই দেবপ্রসাদের প্রথম চমক নয়। এর আগে কচুরিপানার আঁশ, ধানের খোসা, আখের ছিবড়ে, টিস্যু পেপার, টুথপিক, দেশলাই কাঠি, চালের উপরেও বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেছেন। কোনও কোনও দুর্গামূর্তির উচ্চতা মাত্র কয়েক মিলিমিটার। প্রচুর মিনিয়েচারের মধ্যে এক ইঞ্চি বা তারও কম উচ্চতার দুর্গা, কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের মূর্তিও রয়েছে।

পলতার বাড়িতে আঁকার স্কুল চালান দেবপ্রসাদ। ছাত্রছাত্রীদের ছবি আঁকা শেখানোর ফাঁকে মিনিয়েচার নিয়ে গবেষণা ও নতুন নতুন কাজ করেন।

তাঁর কথায়, ‘‘মিনিয়েচার তৈরি করা আমার কাছে নিছক শিল্প নয়। এটা আমার ভালবাসা এবং নেশা। অনেকেই ছবি আঁকেন। কিন্তু তার মধ্যেই আলাদা কিছু করার ইচ্ছা থেকেই এই মিনিয়েচার সিরিজ়ের যাত্রা শুরু।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *