ব্যারাকপুরে সরকারি হাসপাতালে শিশু চুরির চেষ্টা! ধৃত দুই মহিলা
মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে দিনের আলোয় ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে শিশু চুরির অভিযোগে আটক দুই মহিলা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নবজাতক ওই শিশুটিকে ওয়ার্ডে রেখে শৌচালয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ বাইরে গিয়েছিলেন তাঁর মা। সেই সুযোগে ওই শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টার সময় হাতেনাতে ধরা পড়েন অভিযুক্তরা।

ঘুমন্ত নবজাতককে রেখে শৌচালয়ে গিয়েছিলেন মা। সেই সুযোগে হাসপাতালের শিশু ওয়ার্ডে ঢুকে ওই শিশুটিকে কাপড়ে মুড়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন এক মহিলা! হাসপাতালের কর্মী এবং ওয়ার্ডে থাকা অন্যদের সন্দেহ হওয়ায় তাঁকে ধরে নানা প্রশ্ন করা হয়। পরে পুলিশকে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ এসে ওই মহিলাকে ধরে নিয়ে থানায় যায়। শুধু ওই মহিলা একা নন, তাঁর এক সঙ্গীকেও গ্রেফতার করে পুলিশ।

হাসপাতালের কর্মী এক প্রত্যক্ষদর্শী মহিলার কথায় জানা যায় বাচ্চার মা বাথরুমে যাবার পর এক অজ্ঞাত পরিচয় মহিলা বাচ্চাদের ওয়ার্ডে এসে ওই শিশুটিকে কাপড়ে মোরাতে দেখে আশেপাশে কিছু লোকের পাশাপাশি মহিলা হাসপাতাল মহিলা কর্মীদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে ধৃত ওই মহিলা নিজেকে বাচ্চাটির আত্মীয় বলে পরিচয় দেন। কিন্তু বাচ্চাটিকে কাপড়ের জরানোর ধরন দেখে তাদের সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে হাসপাতালে নিরাপত্তায় থাকা পুলিশ এসে ওই দুই মহিলাকে গ্রেফতার করে। এই ঘটনায় হাসিনা বিবি এবং শবনম পারভিন নামে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি হাসপাতালে এরুপ ঘটনার জেরে চিন্তার ছাপ পরেছে গোটা এলাকায়।