কালীপুজোর আগেই লাফিয়ে বাড়ল সোনার দাম, প্রায় ৫ হাজার টাকার মতো বেড়েছে রুপোর দামও
কালীপুজো-ভাইফোঁটার আগে একলাফে বাড়ল সোনার দাম! এক নজরে দেখে নিন আজকে কলকাতায় কত হল ২২ ও ২৪ ক্যারেট। সামনেই কালীপুজো, ভাইফোঁটা। ধনতেরাসের আগে সোনার দামে বিরাট চমক। সোনার দাম আজ কালকের থেকে আবার কিছুটা বাড়ল। আপাতত অস্বস্তিতে মধ্যবিত্ত৷

একনজরে দেখে নিন, আজ, ৪ নভেম্বর, বুধবার কোন শহরে সোনার দাম কত- কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার ৯১০ টাকা । আজ ৪ নভেম্বর স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি যে দাম প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে খাঁটি সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ২৭ টাকা করে। উল্টে বেশ কিছুটা কমে গিয়েছে রুপোর দাম।

দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ৬০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার ৯১০ টাকা।

আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৩০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার ৯৬০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার ৯১০ টাকা।

জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ৬০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার ৯১০ টাকা।

লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ৬০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার ৯১০ টাকা।

গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪০ হাজার ৬০ টাকা। ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার ৯১০ টাকা।

পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ৩০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার ৯৬০ টাকা। হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৮ হাজার ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার ৯১০ টাকা।

কালীপুজোর আগে ফের কিছুটা বাড়ল সোনার দাম। আজ ৪ নভেম্বর স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি যে দাম প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে খাঁটি সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ২৯৪ টাকা করে। রুপোর দাম প্রথমে কমে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রুপোর দামও। কেজিতে প্রায় ৫ হাজার টাকা বেড়েছে রুপোর দাম। তবে কেউ যদি আজ সোনা বিক্রি করতে চান তাহলে তিনি গ্রাম প্রতি পাবেন ১২ হাজার ৮৫১ টাকা। এই দাম ৩ নভেম্বরের দামের তুলনায় ২৭৩ টাকা বেশি।

সোনার দাম বাড়লেও আজ শুরুর দিকে দাম কমে গিয়েছিল রুপোর। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাম বাড়তে শুরু করে। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর ১ কেজি রুপোর বারের দাম ১ লক্ষ ৮৭ হাজার ৬১১ টাকা। গত ৩ নভেম্বরের তুলনায় এই দাম বেড়েছে ৪ হাজার ৯২১ টাকা।