নিম্নচাপ শেষ হলেই সপ্তাহান্তে কমবে তাপমাত্রা! কালীপুজোর পর নামবে তাপমাত্রা, বাড়বে শীতের আমেজ
কালীপুজোর পর নামবে তাপমাত্রা, বাড়বে শীতের আমেজ , এদিন থেকেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে রাজ্যে।অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় আঘাত করেছে সোমবার মধ্যরাতেই। তার জেরে বাংলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সপ্তাহান্তেই কালীপুজো। দীপাবলির সময় কেমন থাকবে বাংলার আবহাওয়া। বৃষ্টি হবে কালীপুজোর আলো ঝলমলে রাতে, নাকি তাপমাত্রা কমে শীতের আমেজ পাওয়া যাবে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আজ, বুধবার সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, এদিন থেকেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে রাজ্যে।

ররিবার কালীপুজো। সেদিন পর্যন্ত এই শুষ্ক আবহাওয়া দেখা যাবে দক্ষিণ ও উত্তরবঙ্গে। আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে। শুধু তাই নয়, সপ্তাহান্তে নামতে পারে তাপমাত্রাও। হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহান্তে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তাহলে কি কালীপুজোর রাত থেকেই বঙ্গে শীতের আমেজ অনুভব করা যাবে? সেই চর্চা শুরু হয়েছে।

আজ, বুধবার সকালের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে। কখনও আংশিক মেঘলা আকাশ, কখনও আবার পরিষ্কার আকাশ। কালীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রাও। মনোরম আবহাওয়ার পরিবেশ তৈরির সম্ভাবনাও থাকছে। ভূত চতুর্দশী এবং কালীপুজোতে বৃষ্টি নেই। কালীপুজো কাটলে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় সামান্য ০.২ মিমি বৃষ্টি হয়েছে।

বৃষ্টি নেই ভূত চতুর্দশী এবং কালীপুজোতে। ভালো আবহাওয়ায় কালীপুজো কাটলেও তারপরেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই হালকা শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে। আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। সপ্তাহান্তে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয়েছে। অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। ক্রমশ শক্তি হারাচ্ছে এই সিস্টেম।

আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশের সম্ভাবনা। বুধবার থেকে শনিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে।সোমবার আবহাওয়ার পরিবর্তন। সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওবুধবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।

হাওয়া অফিস বলছে, কালীপুজোর পরেই ধীরে ধীরে বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। তবে চলতি সপ্তাহেই পারদ পদনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিক বুধবার সকালেই শহর কলকাতার মুখভার। সঙ্গে বৃষ্টিও হচ্ছে। যদিও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর, তবে দিনভর আকাশ মেঘলা থাকার এবং বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সতর্কতা জারি নেই। এরপর আগামী ৯ নভেম্বর থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি কলকাতা। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের শুরুতেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো পর্যন্ত তাপমাত্রার ধীরে ধীরে পরিবর্তন হতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে রাতের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি মিলতে পারে। উত্তরবঙ্গেও আজ থেকে মোটের উপর শুষ্ক আবহাওয়ায় থাকবে । রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই । তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। কোনও কোনও এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে চলতি সপ্তাহে বেশ কিছুটা কমতে পারে কলকাতার তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৫-৩১ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। অর্থাৎ এখনই শহরে শীতের জোরালো অনুভূতি তৈরি না হলেও সপ্তাহান্তে পারদ নামলে আবহাওয়া কিছুটা আরামদায়ক হতে পারে।